Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন, ভারতের নিরাপত্তায় এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিক্রম মিস্রি

ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন বিক্রম মিস্রি। একসময় চিনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাঁকেই এবার এই গুরুত্বপূর্ণ পদে বসানো হল। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কূটনীতিক তিনি। ২

ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন বিক্রম মিস্রি। একসময় চিনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাঁকেই এবার এই গুরুত্বপূর্ণ পদে বসানো হল। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কূটনীতিক তিনি। ২০১৯-এ বেজিং এ রাষ্ট্রদূত হিসেবে যান বিক্রম মিস্রি।

সম্প্রতি, প্রদীপ কুমার রাওয়াতকে চিনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এরপরই মিস্রি পেলেন আর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ভারতের নিরাপত্তায় এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিক্রম মিস্রি

শুধু চিন নয়, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার মতো দেশেও কূটনীতিক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। দায়িত্ব সামলেছেন প্রধানমন্ত্রী দফতরেও। বিক্রম মিস্রি ২০১৪ সালের মে মাস থেকে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন।

তারও আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন ২ বছর। ২০১২-র অক্টোবর থেকে ২০১৪-র মে মাস পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন তিনি। মায়ানমার ও স্পেনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি। তবে প্রথম জীবনে তিনি বিজ্ঞাপন জগতে কাজ করেছেন বেশ কিছুদিন। বিজ্ঞাপন বানানোর কাজেও যুক্ত ছিলেন তিনি। কিন্তু বিক্রম মিস্রির দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে মোদী সরকার। আর সেই কারনেই এবার অজিত দোভালের নেতৃত্বে এবার মিস্টার বিক্রমের মতো কাউকে বসালেন প্রধানমন্ত্রী।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। দেশের উপদেষ্টা হিসাবে কাজ করছেন অজিত দোভাল। যিনি কেন্দ্রের খুবই ভরসার একটি মানুষ। শোনা যায়, পাকিস্তানে দীর্ঘদিন র এজেন্ট হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দোভালের। আর সেই অভিজ্ঞতাকেই পাকিস্তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজে লাগায় মোদী সরকার। এবার তাঁর ডেপুটি হিসাবে এমন একজনকে নিয়োগ করা হল যিনি কিনা দীর্ঘদিন বেজিংয়ে থেকে কাজ করেছেন। চিনের প্রতিটা পালস বোঝেন।

উল্লেখ্য, এই মুহূর্তে ভারত চিন সীমান্তে ব্যাপক টেনশন রয়েছে। কার্যত সীমান্ত পাড় করে একাধিক জায়গার দখল লালফৌজের হাতে। শুধু তাই নয়, ভারত সীমান্ত ঘেঁষে লাগাতার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বেজিং। শধু তাই নয়, আফগানিস্তান সহ একাধিক জায়গাতে চিন নিজের জায়গা দখল করছে।

এই অবস্থায় চিনের ভাষাতেই চিনকে বোঝাতে চায় ভারত। আর সেদিকে তাকিয়েই উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হল বিক্রম মিস্রিকে? এমনটাই জল্পনা রাজনৈতিকমহলের একাংশের। কারন দীর্ঘদিন তিনি কমিউনিস্ট চিনে থেকে কাজ করেছেন। ফলে বিক্রমের ভরসা মোদী সরকারের বলে মত। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে তেমন কিছু বলা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+