চন্দ্রযান ২: অক্ষত ভারতের 'বিক্রম'! খোঁজ মিলেছে ল্যান্ডারের, আশায় বুক বাঁধছে 'ইসরো'

চন্দ্রযান ২: খোঁজ মিলল 'বিক্রম' ল্যান্ডারের! জানিয়ে দিল ইসরো

এক লহমায় ১৩০ কোটির দেশ মুষড়ে পড়েছিল, যখনই ইসরো-র তরফে ৭ সেপ্টেম্বরের মধ্যরাতে জানানো হয় যে বিক্রম ল্যান্ডারের সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছে না। চন্দ্রযান ২ এর এই সফ্ট ল্যান্ডারেরই চন্দ্রপৃষ্ঠের মাটি ছোঁয়ার কথা ছিল, আর তার সঙ্গেই যোগাযোগ না হতে পারার দুঃসংবাদে গোটা দেশ ভেঙে পড়েছিল। তবে ইসরো এদিন জানিয়ে দিয়েছে, খোঁজ মিলেছে বিক্রম ল্যান্ডারের। চন্দ্রযানের অরবিটারের মাধ্যমে বিক্রমকে খুঁজে পাওয়া গিয়েছে।

 ইসরো-র তরফে কী জানানো হয়েছে?

ইসরো-র তরফে কী জানানো হয়েছে?

হয়তো ফের একবার আশায় বুক বাঁধবার সুযোগ আসতে চলেছে ১৩০ কোটির দেশ ভারতের কাছে। কারণ এদিনই, ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন বিক্রম ল্যান্ডারের খোঁজ মিলেছে। আর তার খোঁজ বার করে এনেছে চন্দ্রযান ২ এর অরবিটার।

 কেমন অবস্থায় রয়েছে বিক্রম ল্যান্ডার?

কেমন অবস্থায় রয়েছে বিক্রম ল্যান্ডার?

ইসরো-র তরফে জানানো হয়েছেস বিক্রম ল্যান্ডার এক্কেবারে অক্ষত অবস্থায় রয়েছে। যা নিঃসন্দেহে বড় প্রাপ্তির খবর ভারতের জন্য। প্রসঙ্গত, ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হতেই ধারণা করা হয়েছিল যে বিক্রম ল্যান্ডার সম্ভবত চাঁদের ২.১ কিলোমিটার দূরে থাকতেই ধ্বংস হয়ে গিয়েছে।

কিভাবে জানা গেল বিক্রমের অবস্থান?


ইসরো জানিয়েছে, চন্দ্রযান ২ এর অরবিটার বিক্রম ল্যান্ডারের ছবি পাঠিয়েছে। যাতে ভারতের 'বিক্রম' অক্ষত রয়েছে বলে দেখা গিয়েছে। মূলত চন্দ্রযান ২ এ রয়েছে, অরবিটার, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। আপাতত যাবতীয় আশা বেঁচে রয়েছে এই বিক্রমের ওপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+