এবার চাঁদে নামার প্রস্তুতি শুরু চন্দ্রযান-২য়ের

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চাঁদে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে চন্দ্রযান-২। গতকালই চাঁদের শেষ কক্ষপথে সফল ভাবে প্রতিস্থাপন করা হয়েছে চন্দ্রযানকে।

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চাঁদে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে চন্দ্রযান-২। গতকালই চাঁদের শেষ কক্ষপথে সফল ভাবে প্রতিস্থাপন করা হয়েছে চন্দ্রযানকে। আজ দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে ই রোভার এবং ল্যান্ডার আলাদা হয়ে যাবে চন্দ্রযান থেকে

৩ সেপ্টেম্বর থেকে চাঁদে ল্যান্ডিংয়ের প্রক্রিয়া শুরু

৩ সেপ্টেম্বর থেকে চাঁদে ল্যান্ডিংয়ের প্রক্রিয়া শুরু

অপেক্ষা শেষের পথে। চরম সময়ের দিকে তািকয়ে আছেন ইসরোর বিজ্ঞানীরা। ৩ সেপ্টেম্বর সকাল থেকেই চাঁদে ল্যান্ডিংয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এবং ৪ সেপ্টেম্বর ভোর ৩টে থেকে ৪টের মধ্যে বিক্রমের পথ বদল ঘটানো হবে। চাঁদের শেষ কক্ষপথে তখনও পরিক্রমা চালিয়ে যাবে চন্দ্রযান। শুক্রবার প্রায় মধ্যরাতে চাঁদে নামবে বিক্রম।

আজই চন্দ্রযান থেকে আলাদা হচ্ছে রোভার এবং ল্যান্ডার

আজই চন্দ্রযান থেকে আলাদা হচ্ছে রোভার এবং ল্যান্ডার

চাঁদের শেষ কক্ষ পথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। আজ দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে চন্দ্রযান থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার ও রোভার। তারপরেই তারা এগিয়ে যাবে চাঁদের দিকে। ইসরোর পক্ষ থেকে এখন প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। ল্যান্ডার এবং রোভারকে সঠিকভাবে চাঁদের অবতরণ করানোই এখন বড় চ্যালেঞ্জ বিজ্ঞানীদের।

এই প্রথম চাঁদের দক্ষিণ মেরু অভিযান

এই প্রথম চাঁদের দক্ষিণ মেরু অভিযান

এই প্রথম ভারতের কোনও যান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে। সেখানকার জলবায়্ু সম্পর্কে তাই প্রতিমুহুর্তে নজরদারি চালাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। আবহাওয়া সঠিক থাকলে অবতরণে এখনও পর্যন্ত কোনও সমস্যা হওয়ার কথা নয়। চাঁদের দক্ষিণ মেরু থেকে খনিজ সংগ্রহ করে আনবে রোভার। এছাড়াও একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করে ছবি পাঠাবে ল্যান্ডার।

ভারতের এই চন্দ্র অভিযান সফল হলেই ভারত আমেরিকা, রাশিয়া, চিনের সঙ্গে এক সারিতে বসতে পারবে। এই সাফল্যের অপেক্ষায় এখন প্রহর গুণছে ইসরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+