মহাকাল মন্দিরে কি ডন বিকাশের আত্মসমর্পণ নাকি গ্রেফতারি! চাঞ্চল্যকর একাধিক তথ্যে রহস্য দানা বাঁধছে

মহাকাল মন্দিরে কি ডন বিকাশ আত্মসমর্পণ করেন নাকি গ্রেফতার হন! চাঞ্চল্যকর একাধিক তথ্যে রহস্য দানা বাঁধ

বিকাশ দুবে গ্রেফতারি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রশ্ন আসতে শুরু করেছে। প্রথমত, কানপুরের তাবড় গ্যাংস্টারের মা জানিয়েছেন, বিকাশ দুবে প্রতিবছরই মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে যায়। সেটা সাধারণ ঘটনা। দ্বিতীয়ত, বিকাশ দুবে যদি গা ঢাকা দিতেই চাইত তাহলে ভিআইপি পাস নিয়ে কেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের মতো নামী মন্দিরে যাবে, সকলের নজরের সামনে? তৃতীয়ত, মহাকাল মন্দির থেকে নিজেই কেন চিৎকার করতে করতে বের হন বিকাশ দুবে? এরকম একাধিক প্রশ্ন উত্তরপ্রদেশ পুলিশকে অস্বস্তির মুখে ফেলেছে।

 ফুল বিক্রেতা টিপ দিয়েছিল?

ফুল বিক্রেতা টিপ দিয়েছিল?

বিকাশ দুবে সম্পর্কে সিকিউরিটি পার্সোনালদের সতর্ক করেন মন্দির চত্বরের এক ফুলওয়ালা। এমন তথ্য উঠে আসার পরউ সিকিউরিটি সেখানে তাকে আটকে মধ্যপ্রদেশ পুলিশকে খবর দেয়। অন্যদিকে, সূত্রের দাবি, বিকাশ দুবে নিজেই ভিআইপি পাস নিয়ে মহাকাল মন্দিরে ঢোকার সময় সিকিউরিটি জানিয়ে যায়, যে সে আত্মসমর্পণ করতে চাইছে।

 বিকাশ দুবের মা কী জানিয়েছেন?

বিকাশ দুবের মা কী জানিয়েছেন?

বিকাশ দুবেকে যখন পুলিশ ফরিদাবাদ থেকে শুরু করে দিল্লির বিভিন্ন জায়গায় খুঁজছে, তখন তাকে পাওয়া গেল মধ্যপ্রদেশে। এমন ঘটনার প্রেক্ষিতে বিকাশের মা জানান, প্রতিবছরই ছেলে মহাকাল মন্দিরে যায়, যা অত্যন্ত জানা তথ্য সকলের। ফলে এমন বিবৃতির পর বিকাশের গ্রেফতারিতে পুলিশের সাফল্য ঘিরে প্রশ্ন উঠছে।

 বিকাশ দুবের চিৎকার

বিকাশ দুবের চিৎকার

মহাকাল মন্দিরে গ্রেফতারির পর পুলিশের হাতে ধরা পড়তেই তে জ কমেনি বিকাশের। পুলিশের সামনেই চিৎকার করে সে বলে 'ম্যায় বিকাশ দুবে , কানপুরওয়ালে..' । শুনতেই পুলিশ কর্মীদের হাতে চড়চাপাটি খেয়ে যায় বিকাশ। বিকাশের এহেন চিৎকারের ঘরানায় অনেকেরই ধারনা হয়, যে বিকাশ নিজে আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে।

 দুই শাগরেদের নিকেশ

দুই শাগরেদের নিকেশ

এদিকে, বিকাশের যে দুই সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছিল , তারা আজ এনকাউন্টারে মারা গিয়েছে। জানা গিয়েছে, তারা জেল থেকে পালানোর চেষ্টা করছিল। আর সেকারণেই তাদের গুলি করতে বাধ্য হয় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+