ডিজে বর্ণিকা কুণ্ডকে নিগ্রহের ঘটনায় বিকাশের বিরুদ্ধে চার্জশিটে এই অভিযোগ পুলিশের
বিকাশ বারালার বিরুদ্ধে অপহরণের অভিযোগে চার্জশিট জমা করল পুলিশ। ডিজে বর্ণিকা কুণ্ডুকে উত্ত্যক্ত করার ঘটনায় এই চার্জশিট দাখিল করা হয়েছে।
হরিয়ানার রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালার পুত্র বিকাশ বারালার বিরুদ্ধে অপহরণের অভিযোগে চার্জশিট জমা করল পুলিশ। ডিজে বর্ণিকা কুণ্ডুকে উত্ত্যক্ত করার ঘটনায় এই চার্জশিট দাখিল করা হয়েছে।

গত অগাস্টের শুরুর দিকে ঘটনাটি সারা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। অভিযোগ ওঠে, হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব ভিএস কুণ্ডুর কন্যা পেশায় ডিজে বর্ণিকাকে রাস্তায় একলা পেয়ে রাতের অন্ধকারে গাড়ি থেকে টেনে বের করে নিগ্রহের চেষ্টা করে বিকাশ।
তারপর শোরগোলের মাঝে বিকাশ ও তার বন্ধু আশিস কুমারকে গ্রেফতার করে পুলিশ। দুজনের বিরুদ্ধেই অপহরণের অভিযোগ আনা হয়েছে।
বারবার আবেদন করার পরও চণ্ডীগড় জেলা আদালতের বিচারক রজনীশ কুমার শর্মা বিকাশের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। ৫ অগাস্ট ঘটনার পরে ৯ অগাস্ট বিকাশ ও তার বন্ধু গ্রেফতার হয়। দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ও ৫১১ ধারায় মামলা দায়ের করা হয়। বিকাশ ও আশিস দুজনেই আইনের ছাত্র। বর্ণিকাকে অপহরণের অভিযোগ অস্বীকার করেছে তারা।












Click it and Unblock the Notifications