ইয়েদুরাপ্পাকে ঘিরে খোদ বিজেপি কর্মীদের বিক্ষোভ! বাতিল হল 'বিজয় সংকল্প যাত্রা'
দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আজ বৃহস্পতিবার চিকমাগালুর জেলায় দলীয় কর্মীরা তাঁকে ঘেরাও করেন। প্রবীণ বিজেপি নেতার গাড়ি আটকে রাখেন দীর্ঘক্ষণ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর 'বিজয় সংকল্প যাত্রা' বাতিল করতে বাধ্য হল বিজেপি।

কর্মীদের একাংশের দাবি, বিধায়ক এমপি কুমারস্বামীকে এবার যাতে টিকিট না দেওয়া হয়।
তবে এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হন বর্ষীয়ান ওই বিজেপি নেতা। শ্রী হিরেদেবী রামানা বনোদা আয়েপ্পা স্বামী মন্দির ( Sri Hiredevirammana Banada Ayyappa Swamy) থেকে যাত্রা শুরু হয়। বেলুরু রোড-এমজি রোড সহ একাধিক রাস্তা দিয়ে এই যাত্রা এগোনোর কথা ছিল। আর এজন্যে সবরকমের প্রস্তুতিও হয়েছিল। রাস্তা জুড়ে সাজানো হয় গেরুয়া পতাকা দিয়ে। কিন্তু সকাল ১১ টা নাগাদ হঠাত করেই হাজির হয়ে যান কিছু লোকজন।
তাঁরা বিধায়ক এমপি কুমারস্বামীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে যাতে কুমারস্বামীকে যাতে টিকিট দেওয়া না হয় সেই দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। কুমারস্বামীর বিরুদ্ধে ইয়েদুরাপ্পার কাছে একটি অভিযোগ পত্র জমা দেওয়ারও পরিকল্পনা ছিল তাদের। একাধিক নেতাকে নিয়ে যখন মঞ্চে অনুষ্ঠান হওয়ার কথা সেই সময়ে ওই অভিযোগ জমা দেওয়ার কথা ছিল।
এদেইন দুপুরে বিজিএস স্কুল হেলিপ্যাডে অবতরণ করে ইয়েদুরাপ্পার চপার। সেখান থেকে হালাসে গ্রামে যান তিনি। মধ্যহ্নভোজ শেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী পৌঁছে যান একটি সরকারি বাঙ্গালোতে। সেই বাঙ্গালো থেকেই মন্দিরে যাওয়ার কথা ছিল। এবং সেখান থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। আর তাঁর যাওয়ার পথেই কে এম রোডের উপর হঠাতই ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। স্মারকলিলি দিতে উদ্যোগী হয় তাঁরা।
এই ঘটনার জেরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এমপি কুমারস্বামীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিদ্রোহী বিজেপি কর্মীরা। এই অবস্থা দেখে দলীয় কর্মীদের উপরেই রীতিমত ক্ষোভ উগরে দেন ইয়েদুরাপ্পা। এমনকি গাড়ি থেকে পর্যন্ত নামেননি তিনি। একেবারে সোজা ফিরে যান চিকমা গালুরুতে। এমপি কুমারস্বামীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে একদল লোক জোড়ো হন সরকারি বাঙ্গালোর সামনে। আবার বিধায়কের সমর্থনে একদল কর্মী জোড়ো হন লাওয়ন্স সার্কেলে।
যদিও বেলুড় রোডের উপর দিয়ে নিজের সমর্থকদের নিয়ে কার্যত হুড খোলা গাড়িতে একটি মিছিল করেন এমপি কুমারস্বামী।












Click it and Unblock the Notifications