Air India: ডিএনএ পরীক্ষার পর সনাক্ত বিজয় রূপানির দেহ, তুলে দেওয়া হল পরিবারের হাতে
আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অবশেষে সনাক্ত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এদিন মরদেহ শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে। বেলা ১১টা ১০ মিনিটে তাঁর ডিএনএ মেলানো হয় এবং তারপরে পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হয়।
গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল জানিয়েছেন, রূপানির শেষকৃত্য রাজকোটে অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৩২ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে এবং ১৪টি মৃতদেহ তাঁদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

অতিরিক্ত সিভিল সুপারিনটেনডেন্ট ডঃ রজনীশ প্যাটেল সাংবাদিকদের জানান, শনাক্ত হওয়া দেহ গুজরাত এবং রাজস্থানের বিভিন্ন এলাকার বাসিন্দা। তিনি বলেন, "এখন পর্যন্ত ৩২টি ডিএনএ নমুনা মেলানো হয়েছে এবং ১৪টি মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। মৃত ব্যক্তিরা উদয়পুর, ভদোদরা, খেদা, মেহসানা, আরাবল্লি, আহমেদাবাদ এবং বোটাড জেলার বাসিন্দা ছিলেন।"
বেশিরভাগ মৃতদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাঁদের চেনা যাচ্ছিল না। এই কারণে পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হয়েছে। আধিকারিকেরা জানিয়েছেন, মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ২৩০টি দল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের ওপর ভেঙে পড়ে। এই ঘটনায় তিনশোর কাছাকাছি মানুষ মারা গিয়েছেন বলে খবর। বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিমানে ২৩২ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং ২ জন পাইলট ছিলেন। বাকি যাঁরা মারা গিয়েছেন তাঁরা হস্টেল এলাকায় ছিলেন। আহমেদাবাদ থেকে বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাচ্ছিল। রূপানি বিজনেস ক্লাসের টিকিটে ওই ফ্লাইটে ছিলেন এবং লন্ডনে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এটাই ছিল প্রথম মারাত্মক দুর্ঘটনা। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু শুক্রবার জানিয়েছেন, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার ২৮ ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। বিমানের পিছনের দিকে কমলা রঙের এই ডিভাইসটি পাওয়া গিয়েছে। সেটি দুর্ঘটনার তদন্তে সাহায্য করবে। আপাতত জোরকদমে দেহ সনাক্তকরণের কাজ চলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications