বিজয় মাল্যর টুইটার অ্যাকাউন্ট হ্যাক: ফাঁস মাল্যর ইমেল পাসওয়ার্ড-ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

শিল্পপতি বিজয় মাল্যর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। লিজিয়ন নামে কেউ বা কারা মাল্যর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর ইমেল আইডির পাসওয়ার্ড, ফোন নম্বর এবং ব্যাঙ্কের যাবতীয় তথ্য ফাঁস করেছে টুইটারে।

মুম্বই, ডিসেম্বর ৯ : শিল্পপতি বিজয় মাল্যর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। লিজিয়ন নামে কেউ বা কারা মাল্যর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর ইমেল আইডির পাসওয়ার্ড, ফোন নম্বর এবং ব্যাঙ্কের যাবতীয় তথ্য ফাঁস করেছে টুইটারে। [বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা, 'ভারতে ফেরার ইচ্ছে নেই ওঁর', বলল আদালত]

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার অভিযোগে ইডি-র নজরে রয়েছেন ইউবি গোষ্ঠীর কর্ণধার মাল্য। গত ২ মার্চ দেশ ছেড়ে পালিয়ে যান মাল্য, তারপর থেকে এখনও পর্যন্ত দেশে ফেরেননি তিনি। [বিজয় মাল্যর সঙ্গে নাম জুড়ে দীপিকা পাডুকোন-ক্যাটরিনা কাইফকে আক্রমণ রামগোপাল বর্মার!]

বিজয় মাল্যর টুইটার অ্য়াকাউন্ট হ্যাক: ফাঁস মাল্যর ইমেল পাসওয়ার্ড-ব্যাঙ্ক অ্যাকাউনের তথ্য

এদিন মাল্য টুইট করে বলেন, "আমার অ্যাকাউন্ট লিজিয়ন নামে কেউ বা কারা হ্যাক করেছে। আমার নামে টুইট করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা সমস্যার সমাধান করব।"

একাধিক টুইট, যার মধ্যে বেশ কিছু অশালীন টুইটও রয়েছে তা শুক্রবার বিজয় মাল্যর অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়। বিজয় মাল্যর বিদেশী সম্পত্তি ও কালোটাকা নিয়েও বেশ কিছু টুইট করা হয়। যা মুহূর্তের মধ্যে ডিলিটও করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+