দেউলিয়া! তাতে কি? মেজাজে নিজের ৬০তম জন্মদিনে চমক বিজয় মালিয়ার
পানাজি, ১৭ ডিসেম্বর : খাতায়-কলমে তিনি দেউলিয়া হতে পারেন। তবে তাতে কি রাজার রাজকীয়তা বিসর্জন দেওয়া সম্ভব? কখনই নয়। তিনি বিজয় মালিয়া, কিংফিশার সহ একাধিক কোম্পানির মালিক।
মালিয়া বারবার সিবিআইয়ের সমনে হাজির হচ্ছেন। বারবার জেরায় বিধ্বস্ত হতে হচ্ছে তাঁকে। কিন্তু তাতে তাঁর আতিশয্যে বিন্দুমাত্র খামতি নেই। আগামিকাল ১৮ ডিসেম্বর নিজের ৬০ তম জন্মদিন পালন করবেন তিনি।

আর সেই উপলক্ষ্যে জমকালো পার্টির আয়োজন করেছেন তিনি। গোয়ায় তাঁর বিলাসবহুল রিসর্টে এই পার্টি হবে। এবং তাতে দেশি-বিদেশি অন্তত ৫০০-৬০০ জন ভিভিআইপি অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
আরও খবর, পৃথিবী বিখ্যাত গায়ক এনরিকে ইগলেসিয়াস মালিয়ার জন্য 'হ্যাপি বার্থডে' গানটি গাইবেন। এছাড়া গায়ক সোনু নিগমও অতিথিদের গান গেয়ে শোনাবেন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আগামিকাল দেখার আর কি চমক থাকে বিজয় মালিয়ার জন্মদিনের পার্টিতে।












Click it and Unblock the Notifications