ভারতের নতুন বিদেশ সচিব বিজয় কেশব গোখলে, চিনকে জব্দ করতে মাস্টারস্ট্রোক নয়াদিল্লির
এস জয়শঙ্করের জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন বিজয় কেশব গোখলে।
ভারতের বিদেশ সচিব পদে বদল হচ্ছে। এস জয়শঙ্করের জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন বিজয় কেশব গোখলে। জয়শঙ্করের যেমন চিন নিয়ে বিশেষ জ্ঞান ছিল, একইভাবে চিনে রাষ্ট্রদূত থাকার ফলে গোখলেও চিনের সঙ্গে সম্পর্ক সামাল দিতে সমান দক্ষ। এছাড়া পূর্ব এশিয়ায় ভারতের জনসংযোগে বিজয় গোখলে উল্লেখযোগ্য অবস্থান নিতে পারেন।

১৯৮১ সালের ব্যাচের অফিসার বিদেশ মন্ত্রকের সচিবের পদ সামলাচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি তিনি দায়িত্ব বুঝে নেবেন। সোমবার তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র।
ডোকলাম নিয়ে বিতর্কের সময় বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে গোখলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ব্রিকস সম্মেলনের পূর্বেই ৭০ দিনের বেশি সময় ধরে চলা ডোকলামে অচলাবস্থা কাটানোয় গোখলের ভূমিকা মনে রাখার মতো ছিল। তা ছাড়াও গোখলে চিনা ভাষায় কথা বলতে দক্ষ।
পাশাপাশি পূর্ব এশিয়ায় দীর্ঘদিন কাজ করার সুবাদে সেখানকার কীটনৈতিক জ্ঞানকে ভারত কাজে লাগাতে পারবে বলে মনে করা হচ্ছে।
২০১৫ সালে দ্বিতীয়বার চিনে ভারতীয় রাষ্ট্রদূত হয়ে গিয়ে কাজ করেছেন গোখলে। এছাড়া হংকং ও তাইপেইয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকী মালয়েশিয়া ও ভিয়েতনামেও ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে গোখলে কাজ করেছেন।
বড় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গত কয়েক দশকে বড় অবদান রেখেছেন গোখলে। সম্প্রতি প্যালেস্তাইনের রাষ্ট্রদূত পাকিস্তানে জঙ্গি হাফিজ সঈদের জনসভায় যোগ দেন। তা নিয়ে ভারতের তরফে যে সমন পাঠানো হয়েছিল তা পাঠান এই গোখলেই। তারপরই পাকিস্তানে নিজেদের দূতকে সরিয়ে নেয় প্যালেস্তাইন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications