লুক আউট নোটিস জারির পর ডিএ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমন ভিজিলেন্স ব্যুরোর
কয়েকদিন আগেই জাতীয় দলের তকমা পেয়েছে আম আদমি পার্টি। দিল্লি ছাড়াও পাঞ্জাবে সরকার গড়েছে আপ। তারপরেই পাঞ্জাবে অতি সক্রিয়তা শুরু করে দিয়েছে ভগবন্ত মান সরকার। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নিকে সমন পাঠিয়েছে ভিডিলেন্স ব্যুরো।
পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির বিরুদ্ধে হিসাব বহির্ভুত সম্পত্তি রাখারর অভিযোগ রয়েছে। নামে বেনামে অনেক সম্পত্তি নাকি রয়েছে তার। মোহালির ভিজিল্যান্স ব্যুরো অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই প্রথম মান সরকার বড় কোনও পদক্ষেপ করল এবং চান্নিেক জেরা করার জন্য তলব করা হল। গতমাসে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। যাতে দেশ ছেড়ে তিনি যেতে না পারেন সেকারণেই লুক আউট নোটিস জারি করা হয়।

পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা এই নিয়ে মান সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন আম আদমি সরকার বিরোধী শূন্য করতে চাইছে রাজ্যকে। সেকারণেই চান্নিতে তলব করে জেরা করতে চাইছে। জলন্ধর লোরসভা উপনির্বাচনে আম আদমি পার্টির হার হয়েছে সেকারণেই বিরোধীদের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করছে মান সরকার এমনই অভিযোগ করেছেন তিনি।
এই অপমান কংগ্রেস কোনও ভাবেই মেনে নেবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের কংগ্রেস প্রধান। তিনি অভিযোগ করেছেন মান সরকার দলিতদের বিরুদ্ধে কাজ করছেন এবং দলিত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদ করা হবে। এবং শক্তিশালী প্রতিবাদ জানাবে কংগ্রেস। হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আগামী ১০ মে জলন্ধরে লোকসভা উপনির্বাচন। সেকথা মাথায় রেকেই কংগ্রেসকে চাপে রাখতে চান্নিতে সমন পাঠিয়েছে ভিজিলেন্স ব্যুরো। কিন্তু তাতে কংগ্রেসের মনোবল ভাঙবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের কংগ্রেস প্রধান। এদিকে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন নভজ্যোৎ সিং সিধু। তাতে নতুন করে উদ্দিপনায় রয়েছেন কংগ্রেস নেতারা।












Click it and Unblock the Notifications