মানালিতে হড়পা বান! ভেসে গেল টুরিস্ট বাস, দেখুন ভিডিও
হিমাচল প্রদেশের মানালিতে জলে ভেসে গেল টুরিস্ট বাস। যদিও বাসটি সেসময় পুরোপুরি খালি ছিল। বিপাশা নদীর পাশে দাঁড় করানো ছিল সেটি। হঠাৎই প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বাসটি।
হিমাচল প্রদেশের মানালিতে জলে ভেসে গেল টুরিস্ট বাস। যদিও বাসটি সেসময় পুরোপুরি খালি ছিল। বিপাশা নদীর পাশে দাঁড় করানো ছিল সেটি। হঠাৎই প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বাসটি।

২৪ ঘন্টায় রেকর্ড ১২৭.৪ মিমি বৃষ্টিপাত হিমাচলের কুলু জেলার মানালিতে। জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে হিমাচলপ্রদেশের বিভিন্ন জায়গায়। কিছু জায়গায় পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এরই মধ্যে বিপাশা নদীর জলস্তর হঠাই বেড়ে যায়। যা মান্ডিতে চণ্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় পড়কে কাছাকাছি চলে আসে। মান্ডির অটের কাছে, বানের জল ৩ নম্বর জাতীয় সড়কে উঠে আসায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
হিমাচলের রাজধানী সিমলা থেকে প্রায় ২০০ কিমি দূরে কুলুর কাছে ট্রাক ভেসে যাওয়ার দৃশ্যও সামনে এসেছে।

আবহাওয়া দফতরের তরফ থেকে হিমাচলের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কিন্নর, কুলু, কাংড়ায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
রাজ্যের কিন্নর এবং ছাম্বা জেলায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসের কারণে বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ।
#WATCH: Vacant bus gets washed away into the flooded Beas river in Manali. #HimachalPradesh pic.twitter.com/GMV2nqR2jX
— ANI (@ANI) September 23, 2018
Loss pic.twitter.com/vdWp5BRBSy
— Rahul Kushal (@RahulKushal3) September 23, 2018
#WeatherUpdate #HimachalPradesh #manali pic.twitter.com/Jq5h1XsqMF
— RK (@ajnby) September 23, 2018












Click it and Unblock the Notifications