তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, আগুন ঢেকে গেল আকাশ, দেখুন হাড় হিম করা ভিডিও
১২ জানুয়ারি হায়দরবাদের শহরতলি এলাকা মেদিপল্লি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চেনগিছারলা ক্রসরোডের কাছে একটি ফাঁকা জমিতে তেলের ট্যাঙ্ক থেকে তেল চুরি করছিল তেল মাফিয়ারা।
আগুনের এমন করাল গ্রাস প্রত্যক্ষ করলে হাড়হিম হয়ে যাবে। ২০০৫ সালের সুনামি ছবিটা খেয়াল আছে তো। এ যেন ঠিক আগুনের সুনামি। যা মুহূর্তে আতঙ্কে শেষ করে দিতে পারে। এমনই এক আগুনের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

১২ জানুয়ারি হায়দরবাদের শহরতলি এলাকা মেদিপল্লি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চেনগিছারলা ক্রসরোডের কাছে একটি ফাঁকা জমিতে তেলের ট্যাঙ্ক থেকে তেল চুরি করছিল তেল মাফিয়ারা। আর সেই সময়ই ১২০০ লিটার তেল ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।
জানা গিয়েছে, কাছের একটি তেল রিফিলিং ডিপো থেকে একটি ট্যাঙ্কার চুরি করে নিয়ে আসে মাফিয়ারা। এই ঘটনায় এই তেল ট্য়াঙ্কারের চালক এবং খালাসিও জড়িত ছিল। ট্য়াঙ্কারটিকে রাজু নামে এক ব্যক্তির ফাঁকা জমির উপর দাঁড়া করানো হয়েছিল। আর সেখানেই ট্যাঙ্কার থেকে তেল চুরি করা হচ্ছিল। বড় বড় ড্রামে করে সেই তেল সরিয়ে নিয়ে যাচ্ছিল তেল মাফিয়ারা। কিন্তু, গোল বাঁধে ট্যাঙ্কারের মুখ সিল করতে গিয়ে। ওয়েলিডিং মেশিন দিয়ে ট্যাঙ্কারের তেল নজেলের মুখ সিল করার চেষ্টা করতে গিয়ে আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়ানক আকার নেয় যে ঘটনাস্থল থেকে চম্পট দেয় জমির মালিক রাজু এবং তেল মাফিয়ার দলবল। পালিয়ে যায় ট্যাঙ্কারের চালক ও খালাসিও।
অগুনের জেরে মুহূর্তের মধ্যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন আরও ভয়ানক আকার নেয় যখন তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। আগুনের করাল গ্রাস প্রায় ১০০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। যেন সুনামির মতো ধেয়ে আসে আগুনের গোলা। আতঙ্কে মানুষের মধ্যে ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। আগুনের লেলিহান শিখা এতটাই চরম আকার নিয়েছিল যে আধ-কিলোমিটারের মধ্যে থাকা বাড়িতে বসবাসকারী মানুষরা আতঙ্কে পড়ে যান।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এরমধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ট্যাঙ্কারের পাশে থাকা বেশ কয়েকটি মোটরবাইক পুড়ে খাক হয়ে যায়। ট্যাঙ্কার যে জমিতে রাখা ছিল তার আশপাশে থাকা বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শরীর ৭৫ থেকে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। আগুন লাগা ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে পাশে থাকা অপর একটি ফাঁকা ট্যাঙ্কারেও বিস্ফোরণ হয়। এর জেরে ৩ জন দমকলকর্মী জখম হন।












Click it and Unblock the Notifications