Fight on flight: হাত নিচে রাখ! ব্যাঙ্কক-কলকাতা বিমানের মধ্যে মারামারির ছবি ভাইরাল

আকাশে উড়ছে বিমান। তারই মধ্যে ঝগড়া-মারামারি। তা আবার রেকর্ড করছেন অন্যরা। এমনই ঘটনা ঘটল থাই স্মাইল এয়ারওয়েজের বিমানে। সোশ্যাল মিডিয়াই ব্যাপক ভাইরাল হয়েছে সেই ঝামেলার ভিডিও।

আকাশে উড়ছে বিমান। তারই মধ্যে ঝগড়া-মারামারি। তা আবার রেকর্ড করছেন অন্যরা। এমনই ঘটনা ঘটল থাই স্মাইল এয়ারওয়েজের বিমানে। সোশ্যাল মিডিয়াই ব্যাপক ভাইরাল হয়েছে সেই ঝামেলার ভিডিও।

Fight on flight: হাত নিচে রাখ! ব্যাঙ্কক-কলকাতা বিমানের মধ্যে মারামারির ছবি ভাইরাল

দুই যাত্রা একে অপরে সঙ্গে তর্ক করছেন। পাশের যাত্রীরা চেষ্টা করছেন থামাতে। সেই সময় এক যাত্রী বলছেন শান্তি সে বইঠ অর্থাৎ চুপচাপ বসে থাকুন। আরেকজনকে বলতে শএানা যাচ্ছে হাত নিচে রাখ অর্থাৎ আপনার হাত নিচে রাখুন। ঠিক কয়েক সেকেন্ড। তার মধ্যে দুই যাত্রীর মুখের তর্ক পৌঁছে গেল হাতাহাতিতে। একজন অপরজনকে লক্ষ্য করে কিল-চড়-ঘুষি চালালেন। অপরজন চেষ্টা করলেন নিজেরে বাঁচাতে।

চোখে থাকা চশমা ঠিক করেই ফের আক্রমণে দেখা গিয়েছে এক যাত্রীকে। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যরাও যোগ দিয়েছিলেন সেই মারধরের পর্বে। তবে আক্রান্ত ব্যক্তিকে দেখা গিয়েছে নিজেকে রক্ষা করতে।

সেই সময় সহযাত্রী থেকে শুরু করে কেবিন ক্রুরা ছুটোছুটি শুরু করে দেন, দুজনকে আলাদা করতে। তারপরে অবশ্য দুজনকে আলাদা করা সম্ভব হয়।

যদিও এবিষয়টি নিয়ে থাই স্মাইল এয়ারওয়েজের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এই মারামারিতে যারা যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেব্যাপারেও কোনও আপডেট পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+