শাড়ি–ধুতি পরেই বরফের ওপর কামাল করে দেখালেন এই ভারতীয় দম্পতি, ভিডিও ভাইরাল
শাড়ি–ধুতি পরেই স্কিইং প্রবাসী দম্পতির
আতঙ্ক, হতাশা, একঘেঁয়ে খবর শুনতে শুনতে যখন আর কিছুই ভালো লাগে না, তখনই কিছু মন ভালো করা খবর এক ঝটকায় মেজাজকে ফুরফুরে করে দেয়। কথায় আছে এই দুনিয়ায় অসম্ভব বলে নাকি কিছুই নেই। মনের অদ্যম ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব করা। সেরকমই মন ভালো করা কাজ করে দেখালেন এক প্রবাসী ভারতীয় যুগল। এই যুগল শাড়ি ও ধুতি পরেই বরফের মধ্যে মহানন্দে স্কিইং করে সকলকে চমকে দিলেন। অনলাইনে তাঁদের ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে।

স্কিইং–এর ভিডিওটি আমেরিকার মিনেসোটার জনপ্রিয় স্কিইং হান্ট ওয়েলচ ভিলেজের। দিব্যা ও মধু সেই যুগল যাঁরা এই অসাধ্য সাধন কাজটি সম্পন্ন করেছেন। দিব্যা তাঁর ইনস্টাগ্রামে তাঁদের এই অনবদ্য অভিজ্ঞতার ভিডিও ও ছবি শেযার করেছেন। ইনস্টাতে ভিডিও শেয়ার করে দিব্যা লেখেন, 'নিজেদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আজকে কিছু পাগলামি করার প্রয়োজন ছিল।’

ভিডিও শুরু হয়েছে দিব্যা ও মধউ উভয়ই শাড়ি ও ধুতি পরেছেন সঙ্গে তাঁদের স্কিইং গিয়ার। এর কিছু সেকেন্ডের পর তাঁদের দেখা গেল বরফে ঢাকা পাহাড়ের ওপর স্কিইং করতে। দিব্যা নীল রঙের শাড়ি পরেছিলেন এবং স্কিইং করছিলেন খুবই মসৃণভাবে। তাঁকে দেখে একবারও মনে হয়নি শাড়ি পরে তাঁর অসুবিধা হচ্ছে। মধু সবুজ রঙের শার্ট ও ধুতি পরেছিলেন। তিনিও খুব মজা করে স্কিইঁ করছিলেন।
এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকে ৩২৭ হাজার ভিউ হয়েছে এবং ১৩ হাজার লাইক পড়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে এই যুগলের প্রশংসায় ভরিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications