বন্যার্তদের মুখে মন্ত্রী ছুঁড়েছিলেন বিস্কুটের প্যাকেট, ইনফোসিসের সুধা মূর্তি গড়লেন মানবতার নজির

ইনফোসিসের প্রতিষ্ঠাতা সদস্য এনআর নারায়ণমূর্তির স্ত্রী তথা স্বনামধন্য সমাজসেবি সুধা মূর্তি কেরল ও কর্ণাটকের বন্যায় যে মানবতার নজির তৈরি করলেন তা দৃষ্টান্ত হতে পারে যেকোনও মানুষের কাছে।

ইনফোসিসের প্রতিষ্ঠাতা সদস্য এনআর নারায়ণমূর্তির স্ত্রী তথা স্বনামধন্য সমাজসেবি সুধা মূর্তি কেরল ও কর্ণাটকের বন্যায় যে মানবতার নজির তৈরি করলেন তা দৃষ্টান্ত হতে পারে যেকোনও মানুষের কাছে। বিশেষ করে সেই মন্ত্রীর কাছে যিনি বন্যা পীড়িতদের মুখে বিস্কুটের প্যাকেট ছুড়ে দিয়েছিলেন।

ইনফোসিসের সুধা মূর্তি বন্যার্তদের সাহায্যে কী করছেন, দেখুন

দুই প্রদেশের বন্যা কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে। এখনও দুর্দশা থেকে বিশেষ করে কেরলের মানুষ বেরিয়ে আসতে পারেনি। দেশের বিভিন্ন জায়গা ও সরকার থেকে ত্রাণ পৌঁছে যাচ্ছে কেরল ও কর্ণাটকে। ইনফোসিসের তরফে সুধা মূর্তিও ত্রাণ গুছিয়ে তা পৌঁছে দেওয়ার কাজে হাত লাগিয়েছেন।

সেই ভিডিও শেয়ার করেছেন বিজেপি মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। সকলে সুধার প্রশংসায় পঞ্চমুখ। যেভাবে নিজের বয়সের কথা না ভেবে প্রচার বিমুখ থেকে তিনি আর্তদের পাশে সংস্থার হয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছেন তা প্রশংশনীয়ই বটে।

শুধু তদারকি করে থেমে থাকাই নয়, নিজে বাক্সে ভরে দিচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী। কোনটা কোথায় প্যাকিং হচ্ছে তা নিজে হাত লাগিয়ে করছেন, বলে দিচ্ছেন। কর্ণাটকে ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে বন্য়ায়। কেরলে চারশোর বেশি মানুষ মারা গিয়েছেন। ইনফোসিসের তরফে চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব কেরলের মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে। আর তাতেই সুঘা মূর্তি নেতৃত্ব দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+