(ভিডিও) উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করায় দলিত যুবককে পিটিয়ে খুন তামিলনাড়ুতে
চেন্নাই, ১৪ মার্চ : উচ্চবর্ণের মেয়েক ভালোবেসে বিয়ে করায় ভাড়াটে খুনি লাগিয়ে এক যুবককে খুনের ঘটনা ঘটল তামিলনাড়ুর তিরুপুরে। জানা গিয়েছে, রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। [পরিবারের সম্মান বাঁচাতে বোনকে গুলি করে হত্যা করল দাদা!]
তিরুপুরে বাজার এলাকায় যুবকটিকে একা পেয়ে মোটরবাইক চেপে আসা তিন দুষ্কৃতী সেখানেই একেবারে প্রকাশ্যে দিনের আলোয় যুবকটিকে পিটিয়ে খুন করে বাইক চেপে উধাও হয়ে যায়। [মনের মানুষকে বিয়ে করার অপরাধে গর্ভবতী মহিলাকে পাথর ছুঁড়ে খুন করল পরিবারই]

জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভি শঙ্কর (২১)। আট মাস আগে শঙ্করের সঙ্গে বিয়ে হয় এস কৌশল্যার (১৯)। বিয়ে নিয়ে মেয়েটির পরিবার খুশি ছিল না। কারণ শঙ্কর দলিত ছিলেন। [বোনের কাটা মাথা নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াল দাদারা]
মৃত শঙ্করের তুতো ভাই গণেশন জানিয়েছেন, আমাদের চেয়ে মেয়েটি উঁচু জাতের ছিল। মেয়েটির পরিবার বিয়ে মেনে নেয়নি। ১৫দিন আগে শঙ্করকে হুমকিও দেওয়া হয়। তবে পরিবারের চাপের কাছে নতিস্বীকার না করে মেয়েটি ফিরে যায়নি। [হোয়াটস অ্যাপে দীর্ঘক্ষণ চ্যাট : মেয়ে ও মেয়ের প্রেমিককে পিটিয়ে মারল বাবা]
অভিযোগ, সেজন্যই তিরুপুরে স্ত্রী কৌশল্যাকে নিয়ে বাজার করতে আসা শঙ্করকে ভাড়াটে খুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। রাস্তার পাশে লাগানো ভিডিও ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। তদন্ত চালু হয়েছে। অপরাধীরা যদিও এখনও ধরা পড়েনি। দেখে নিন হাড় হিম করা সেই ভিডিও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications