(ভিডিও) গুজরাতের রাস্তায় রাতে পশুরাজ সিংহের পায়চারি, ত্রস্ত গোটা এলাকা

আহমেদাবাদ, ১৩ জুলাই : গুজরাতের রাস্তায় শুধু গাড়ি-ঘোড়া, মানুষই চলাচল করে না। রাতের রাস্তায় কখনও কখনও পায়চারি করতে বের হন পশুরাজ সিংহও। আজ্ঞে হ্যাঁ। মোট ৮টি সিংহকে গুজরাতের রাস্তায় রাতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ঘটনায় ত্রস্ত গোটা এলাকা। [কলকাতার শপিং মলের মহিলা ট্রায়ালরুমে গোপন ক্যামেরায় ভিডিও তৈরি]

ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে জুনাগড় শহরে। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে স্যোশাল নেটওয়ার্কিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে। [দিল্লির রাস্তায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কা]

গুজরাতের রাস্তায় রাতে পশুরাজ সিংহের পায়চারি

ভিডিওতে দেখা যাচ্ছে, ২টি শাবককে নিয়ে মোট ৮টি সিংহ রাস্তায় ঘুরছে। অন্য একটি ঘটনায় আমরেলিতে এক ব্যক্তিকে তিনটি সিংহ আক্রমণ করে জখম করে দিয়েছে। এই জায়গাটি গির অরণ্য়ের একদম পাশে অবস্থিত। সারা ভারতের মধ্যে একমাত্র এখানেই সিংহের বাস রয়েছে। [৮০ বছরের বৃদ্ধা শাশুড়িকে বেদম মার এক মহিলার]

গত মার্চ থেকে মে মাসের মধ্যে তিনজন সিংহের আক্রমণে প্রাণ হারিয়েছেন। এছাড়া একজন মহিলারও প্রাণ গিয়েছে সিংহের আক্রমণে। এই সিংহরা কোথা থেকে এসেছে বা শেষপর্যন্ত কী হয়েছে তা অবশ্য জানা যায়নি। একনজরে দেখে নিন রাস্তায় পশুরাজের পায়চারির ছবি। [জ্বলন্ত কয়লা গায়ে ঢেলে এখানে পালিত হয় নববর্ষ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+