মাকে কিশোর 'কু'পুত্রের মারধর! সোশ্যাল মিডিয়ায় ছবি হল ভাইরাল

১৭ বছরের এক কিশোর মারধর করছে তার মাকে। এই ছবি ভাইরাল হতেই অভিযোগ দায়ের করল বেঙ্গালুরুর জেপিনগর পুলিশ। নিজের ভুলের কথা স্বীকার করে নিয়ে মায়ের কাছে ছেলে ক্ষমাও চেয়েছে বলে জানা গিয়েছে।

১৭ বছরের এক কিশোর মারধর করছে তার মাকে। এই ছবি ভাইরাল হতেই অভিযোগ দায়ের করল বেঙ্গালুরুর জেপিনগর পুলিশ। নিজের ভুলের কথা স্বীকার করে নিয়ে মায়ের কাছে ছেলে ক্ষমাও চেয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের কাজ ভবিষ্যতে করবে না বলে জানিয়েছে সে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

শনিবার সকালে মাকে মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই কিশোরের বড় বোন ছবিটি তোলে। ছবি তুলতে দেখেও ওই কিশোর মারমুখী ছিল বলে জানা গিয়েছে। সে নাকি বলে, যা খুশি করতে পারে। সে তার শিক্ষা দেবে।

মা অভিযোগ দায়ের করেনি

মা অভিযোগ দায়ের করেনি

অপ্রাপ্ত বয়স্ক হওয়ার পুলিশ ওই কিশোরকে হুঁশিয়ারি দেয়। এছাড়াও কিশোরের মা-ও কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে মা-বাবা-বোনদের মারধরের ঘটনা তারা বন্ধ করতে চায়।

প্রতিবেশীদের কাছে 'খারাপ' পরিচিতি

প্রতিবেশীদের কাছে 'খারাপ' পরিচিতি

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের কাছে ওই কিশোর খারাপ মুখের পরিচয় রেখেছে আগেই। সম্প্রতি কিশোরের মা প্রতিবেশীদের বলে তার ছেলে পড়াশোনা সম্পর্কে সিরিয়াস নয়।

কিশোরের শাসানি

মা-কে মারধোরের সময় কিশোর শাসানি দিয়ে বলে, যদি তার মা এই ধরনের কথা বলে, তাহলে সেও এইরকমভাবে তাকে মারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+