Jagdeep Dhankhar: "সনাতনই শ্রেয়," ধর্মান্তরণের 'ফাঁদ' নিয়ে সতর্কবাণী ধনখড়ের; জনবিন্যাস বদলের অভিযোগ
Jagdeep Dhankhar: ভারতে জনবিন্যাস বদলের সমস্যা (Demographic Change) দিন দিন প্রকট হয়ে চলেছে। তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য দেশের উপরাষ্ট্রপতি (Vice President) জগদীপ ধনখড়ের। দেশজুড়ে ইচ্ছাকৃতভাবে গোপনে ধর্মান্তরণের (Conversions) প্রয়াস চলছে বলেও দাবি ধনখড়ের। নেপথ্যে টাকার খেলা রয়েছে বলেও বিস্ফোরক দাবি তুলে উদ্বেগ প্রকাশ উপরাষ্ট্রপতির।
দেশজুড়ে বিগত কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে বারবার শোনা গিয়েছে ঐক্যবদ্ধ থাকার কথা। 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' থেকে 'এক হ্যায় তো সেফ হ্যায়'-এর মতো স্লোগান শোনা গিয়েছে। এদিনের অনুষ্ঠানেও প্রায় একই সুরে হিন্দুদের এক থাকার বার্তা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বোঝালেন, সনাতনই সর্বোপরি, সনাতনই আস্থা।

ধনখড় বলেন, "সনাতনী ধর্মাচরণ ভারতের গর্ব। ঐক্যতার মধ্যেই বৈচিত্র পরিলক্ষিত হয়। দেশের এই মূল সহজাত ধর্ম থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারিনা। আর তাই অন্য কোনওপ্রকার ধর্মীয় মেরুকরণ ও ছলনায় পা বাড়ানো ঠিক নয়। শ্রী পরমেশ্বরন জি-এর কথা মতো সনাতন ধর্মে মিশে যাওয়াই আমাদের কর্তব্য।" যদিও মেরুকরণ বা ছলনা বলতে ঠিক কাদের নিশানা করেছেন, তা স্পষ্ট করেননি ধনখড়।
এরপরই দেশের জনবিন্যাস বদলের অভিযোগ তোলেন ধনখড়। বলেন, "দেশের জনবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। জনবিন্যাসের সঙ্গে সংখ্যালঘুবাদের কোনও লেনদেন নেই। তবে জনবিন্যাস নিয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন আজকের ভারতবর্ষ। জনবিন্যাস হওয়া উচিক স্বাভাবিত ও মসৃণ। ক্ষমতার লোভে যদি জনবিন্যাসে বদল আনা হয়, তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত। এমনকী বস্তুত এটা হচ্ছেও। আর তাই আমাদের চরম সতর্ক থাকা উচিত।"
জনগণনা নিয়ে আদমশুমারি এখনও বাকি রয়েছে। তার আগে জনবিন্যাস বদলের এই বিস্ফোরক অভিযোগের সাপেক্ষে অবশ্য কোনও প্রমাণ দেননি ধনখড়। অনুপ্রবেশকারীদের নিয়ে দিন দিন ভারতে ঝুঁকি বাড়ছে বলে দাবি ধনখড়ের। জনবিন্যাসে বদল না ঘটাতে তাই অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
ধনখড় আরও বলেন, "কেন এত অনুপ্রবেশকারীদের ঠাঁই দেবে ভারত? উত্তরোত্তর সংখ্যা বাড়ছে ওদের। দেশে ঘোর বিপদ ডেকে আনছে অনুপ্রবেশকারীরা। দেশের কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রেও ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। এটা খুবই গুরুতর সমস্যা ও আর নিরসনও অবিলম্বে দরকার। খাদের কিনারে এসে দাঁড়িয়ে রয়েছে ভারত।" জনমানসে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications