রাফালে চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা! নতুন প্রধান পাচ্ছে ভারতীয় বায়ুসেনা
ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়া। জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রক থেকে। এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়া বর্তমানে বিমান বাহিনীর ভাইসচিফ পদে রয়েছেন।
ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়া। জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রক থেকে। এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়া বর্তমানে বিমান বাহিনীর ভাইস চিফ পদে রয়েছেন। ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বায়ুসেনার বর্তমান প্রধান বিএস ধানোয়া। উল্লেখ করা যেতে পারে ফ্রান্সের সঙ্গে রাফালে চুক্তি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আরকেএস ভাদাউরিয়া। পাশাপাশি তিনিই ভারতীয় বিমান বাহিনীর প্রথম অফিসার যিনি রাফালে চালিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রকের প্রধান মুখপত্র টুইটারে জানিয়েছেন, সরকার এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়াকে ( পিভিএসএম, এভিএসএম, ভিএম,এডিসি) পরবর্তী বায়ুসেনা প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে রয়েছেন।
১৯৮০ সালে এয়ার ফোর্সে যোগ দিয়েছিলেন আরকেএস ভাদাউরিয়া। ২৬ ধরনের যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি ৪,২৫০ ঘন্টা যুদ্ধ বিমান চালিয়েছেন তিনি। বিমান বাহিবীর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, আরকেএস ভাদাউরিয়া কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাকটর এবং একজন পাইলট অ্যাটাক ইনস্ট্রাকটর।
বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া অবসর গ্রহণ করলে, সেনাপ্রধান বিপিন রাওয়াত সিনিয়র মোস্ট সার্ভিস চিপ হওয়ার কারণে চেয়ারম্যান, চিফস অফ স্টাফ হবেন।












Click it and Unblock the Notifications