ভাইস অ্যাডমিরাল করমবীর সিং হচ্ছেন নতুন নৌসেনা প্রধান

এদিন শনিবার ভাইস অ্যাডমিরাল করমবীর সিংকে পরবর্তী নৌসেনা প্রধান হিসাবে ঘোষণা করা হল।

এদিন শনিবার ভাইস অ্যাডমিরাল করমবীর সিংকে পরবর্তী নৌসেনা প্রধান হিসাবে ঘোষণা করা হল। নৌসেনার মুখপাত্র একথা টুইট করে জানিয়েছেন। বর্তমান নৌসেনা প্রধান সুনীস লান্বা আগামী ৩১ মে অবসর নিচ্ছেন। তাঁর স্থলাভিষিক্তই হচ্ছেন করমবীর সিং।

ভাইস অ্যাডমিরাল করমবীর সিং হচ্ছেন নতুন নৌসেনা প্রধান

তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পাশ করেছেন। ১৯৮০ সাল থেকে নৌসেনায় কর্মরত। ১৯৮২ সালে তিনি হেলিকপ্টার পাইলট হন। মুম্বইয়ের ওয়েলিংটনের কলেজ অব নাভাল ওয়ারফেয়ার থেকে তিনি পাশ করেন।

ফ্লিট অপারেশনস অফিসার হিসাবেও তিনি কাজ করেছেন। এছাড়া নাভাল হেডকোয়ার্টারে জয়েন্ট ডিরেক্টর নাভাল এয়ার স্টাফ, মুম্বইয়ের নাভাল এয়ার স্টেশনের ক্যাপ্টেন পদে কাজ করেছেন তিনি। ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে এভিএসএম মেডেলও সম্মান হিসাবে পেয়েছেন করমবীর সিং। আগামিদিনে নৌসেনার দায়িত্ব তাঁর কাঁধেই চাপতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+