মোদীর 'পছন্দ'! তাই 'সিনিয়র'কে টপকে নৌবাহিনীর প্রধান 'জুনিয়র'ই

নৌবাহিনীর পরবর্তী প্রধান কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত এখন আদালতে।

নৌবাহিনীর পরবর্তী প্রধান কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত এখন আদালতে। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল করমবীর সিং-এর নাম ঘোষণার পরেই, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন অপর ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মা। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল সুনীল লম্বা অবসর নেবেন ৩১ মে। এর আগে ২৩ মার্চ ভাইস অ্যাডমিরাল করমবীর সিং-এর নাম নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

 মোদীর পছন্দ! তাই সিনিয়রকে টপকে নৌবাহিনীর প্রধান জুনিয়রই

ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মা আন্দামান নিকোবরের কমান্ডার ইন চিফের পদে রয়েছে। প্রবীণ অফিসারকে বাহিনীর প্রধান না করার সিদ্ধান্ত আগেও নিয়েছে সরকার। এর আগে
বিপিন রাওয়াতকে সেনাপ্রধান করার আগে দুই অফিসারকে টপকে তাঁকে প্রধান পদে বসানো হয়েছিল।

নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে যাঁর নাম ঘোষণা করা হয়েছে, সেই করমবীর সিং ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন ১৯৮০ সালে। অন্যদিকে মামলাকারী বিমল ভার্মা যোগ দিয়েছিলেন ১৯৭৯ সালে। ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মার অপর এক পরিচয়ও রয়েছে। তিনি ২০০৯-১২ সালে নৌবাহিনীর প্রধান থাকা নির্মল ভার্মার ভাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+