জওহরলাল নেহরু বড় ধর্ষক! রাহুল গান্ধীকে জবাব দিতে গিয়ে বেলাগাম সাধ্বী প্রাচী
দেশে ধর্ষণের বাড়বাড়ন্ত নিয়ে রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে গিয়ে বেলাগাম বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে তিনি সব থেকে বড় ধর্ষক বলে মন্তব্য করেন
দেশে ধর্ষণের বাড়বাড়ন্ত নিয়ে রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে গিয়ে বেলাগাম বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে তিনি সব থেকে বড় ধর্ষক বলে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন।

রাহুল গান্ধীর তোপ
হায়দরাবাদের পর উন্নাও, দেশে গণধর্ষণের পর খুন, ঘটনা বেড়েই চলেছে। নিজের কেন্দ্র ওয়ানার সফররত রাহুল গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। তাঁর আরও অভিযোগ ছিল, ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়কের নাম জড়াচ্ছে আর প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন।

লাগামছাড়া সাধ্বী প্রাচী
রাহুল গান্ধীকে জবাব দিতে গিয়ে লাগামছাড়া মন্তব্য করেছেন সাধ্বী প্রাচী। তিনি বলেন, আমাদের দেশ হল রাম ও কৃষ্ণের। রাহুল গান্ধী বড় বড় কথা বলছেন, কিন্তু তাঁর মুখে এইসব কথা মানায় না। কেননা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই সব থেকে বড় ধর্ষক।

সাধ্বী প্রাচীর অভিযোগ
তাঁর আরও অভিযোগ, নেহরু আর গান্ধী পরিবারের জন্যই দেশে সন্ত্রাসবাদ, দুর্নীতি আর মাওবাদী সমস্যা তৈরি হয়েছে।

নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য
দিন কয়েক আগে সংসদে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে মন্তব্য করেছিলেন, ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। যা নিয়ে তাঁকে ক্ষমাও চাইতে হয়।












Click it and Unblock the Notifications