'এ' ফর আর অ্যাপেল নয়, VHP-র নতুন বইয়ে 'A' ফর আম্বেদকর, 'B' ফর ভগৎ সিং
'এ' ফর আর অ্যাপেল নয়, VHP-র নতুন বইয়ে 'A' ফর আম্বেদকর, 'B' ফর ভগৎ সিং
ভারতীয়করণ হোক ইংরাজি বর্ণমালা শিক্ষার, এমনই দাবি নিয়ে এবার হাজির বিশ্ব হিন্দু পরিষদ৷ আর এ ফর অ্যাপেল, বি ফর বল নয়। এবার শিশুরা 'এ' ফর আম্বেদকর শিক্ষুক, 'বি' বলতে বুঝুক ভগৎ সিং! দেশের অন্যতম বড় ও প্রভাবশালী হিন্দু সংগঠন এভাবেই পরিবর্তনের দাবি তুলল শিশুপাঠ্য বইগুলিতে৷

তবে শুধু আম্বেদকর বা ভগৎ সিং-ই নন এপিযে আবদুল কালাম থেকে চানক্য, লক্ষণ, বাল্মিকীরা রয়েছেন বিশ্বহিন্দু পরিষদের নতুন চার্টে। একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর ভিএইচপি তাদের সংগঠনের শিক্ষাবিভাগে এই নতুন চার্ট তৈরি করেছে৷ দেশে বিভিন্ন রাজ্যে সংঘ ও সরাসরি ভিএইচপি পরিচালিত স্কুলের শিশুপাঠ্য ইংরাজি বইতে এই নতুন নামের চার্ট স্থান পাবে বলে জানা গিয়েছে!
কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নিল ভিএইচপি? জানা গিয়েছে শৈশব থেকে শিশুদের দেশের সংস্কৃতি ও মহাপুরুষদের বিষয়ে সঠিক জ্ঞান দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে হিন্দু সংগঠনটি। চার্টে আম্বেদকরের জন্য A, ভগত সিং-এর জন্য B, চাণক্যের জন্য C, দয়ানন্দের জন্য D, আবদুল কালাম-এর জন্য K রয়েছে। এছাড়াও লক্ষ্মণের জন্য X, বাল্মীকি জন্য W এবং Y ফর যোগ-ব্যায়ামকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷
পুরো বিষয়টি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? রাজ্যের একাংশের শিক্ষাবিদদের মতে ২০১৪-র পর থেকেই সারা সারাদেশে শিক্ষার গৈরিকীকরণ ও ভারতীয়করণের নামে ভুলভ্রান্তি যা ইচ্ছা যোগ করা হচ্ছে৷ কখনও বিশ্বহিন্দু পরিষদ কখনও আরএসএস দায়িত্ব নিয়ে শিক্ষাব্যবস্থাকে ভাঙতে চাইছে৷ আর বিজেপিতে থাকা তাদের নেতারা জায়গার নাম বদল করে যাচ্ছেন৷ এভাবে দেশটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে৷ এগুলো না করে শিক্ষার সার্বিক মানোন্নয় ঘটানো ও বেসরকারিকরণ রোধে মন দিলে উপকার হয়।
অন্যদিকে শিক্ষাবিদদের আরএকটি অংশের মতে শিশুরা যদি ছোট থেকেই নিজের দেশ, মহাপুরুষ ও তাঁদের কাজ জেনে বড় হয় তাহলে তাতে ক্ষতি কী? আম্বেদকর, ভগৎ সিং, আবদুল কালাম-রা তো কোনও বিশেষ ধর্মের লোক নম সারা দেশের ও মানবতার গর্ব পাঠ্যবইয়ে এঁরা স্থান পেলে শিশুদের উপকারই হবে৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications