Haryana: ফের যাত্রা শুরু করতে মহাপঞ্চায়েতে VHP, অনুমতি নেই পুলিশের,আজ ফের উত্তপ্ত হতে পারে নুহ
এখনও থমথমে হরিয়ানার নুহ। তারমধ্যেই আবার যাত্রা শুরুর তোরজোর করছে বিশ্বহিন্দু পরিষদ। আজ এই নিয়ে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে তারা। তবে বিশ্বহিন্দু পরিষদ চাইলেও পুলিশ কিন্তু অনুমতি দেয়নি। নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা করে অনুমতি দিতে নাজার পুলিশ।
এদিকে আবার কয়েকদিন আগেই হরিয়ানার ৩ জেলায় মুসলিম ব্যবসায়ীদের বয়কটের ডাক দিয়েছে মহাপঞ্চায়েত। বিশ্বহিন্দু পরিষদ তাঁদের ব্রজমহারাজ ধার্মিক যাত্রা শেষ করতে চাইছে। গত ৩১ জুলাই সেই যাত্রাতেই পাথর ছোরার ঘটনা ঘটেছিল। তারপরেই চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হরিয়ানা জুড়ে।

আবারও সেই যাত্রা শুরু করতে চাইছে বিশ্বহিন্দু পরিষদ। সেটা নুহতেই করার কথা বলছেন তাঁরা। কিন্তু নুহের পরিস্থিতি এখনও ঠিক হয়নি। হত দুই সপ্তাহ ধরে হরিয়ানার নুহে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৬ জন মারা গিয়েছে সংঘর্ষে। তার পরে আবার সেই যাত্রার অনুমতি িদতে চাইছে না পুলিশ।
নুহের পুলিশ সুপার নরেন্দ্র বিজরানিয়া জানিয়েছেন, হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে বারবার পুলিশি অনুমতির আবেদন জানানো হচ্ছে কিন্তু তা দিতে চাইছেন না তাঁরা। তারপরেও নুহ-পালওয়াল সীমান্তে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন তাঁরা। পোন্ডরি-কিরা সীমান্তে কোনও একটি গ্রামে বসতে চলেছে সেই মহাপঞ্চায়েত তাতে বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা এবং বজরং দলের সদস্যরা জমায়েত করবেন বলে জানা গিয়েছে।
তাঁরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন আগামী ২৮ অগাস্ট নুহের নিলহার গ্রাম থেকে ফের তাঁরা যাত্রা শুরু করতে চাইছেন। বিশ্বহিন্দু পরিষদ নেতা অরুণ জলধর পুরো মিছিলটি পরিচানা করার নেতৃত্বে রয়েছেন। তিনি দলীয় কর্মীেদর চাঙ্গা করছেন। কিন্তু পুলিশ তাতে অনুমতি দিতে নারাজ।












Click it and Unblock the Notifications