পার্টি কংগ্রেসে ব্যস্ত মানিক! রাজ্যে দল ছাড়লেন এই সিপিএম নেতা
দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে সব পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরা সিপিএম-এর বর্ষীয়ান নেতা বিশ্বজিৎ দত্ত।
দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে সব পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরা সিপিএম-এর বর্ষীয়ান নেতা বিশ্বজিৎ দত্ত।

ত্রিপুরায় সিপিএম-এর খোয়াই জেলা কমিটির সম্পাদকের পদে ছিলেন বিশ্বজিৎ দত্ত। ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে তাঁকে খোয়াই থেকে প্রার্থী করার কথাও জানানো হয়। কিন্তু পরে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয় নির্মল বিশ্বাস নামে অপর একজনকে। যিনি প্রায় ২,৭০০ ভোটে নির্বাচনে জিতেও যান।
ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অনেক সিপিএম নেতাই দল ছেড়েছেন। অনেকে যোগ দিয়েছেন সরকার পক্ষে। কেউ বা হুমকির ভয়ে দল ছেড়েছেন। এমন কী নেতাদের অপহরণ করে মারধরের অভিযোগও উঠেছে।
মুখ্যমন্ত্রীর দাবি, সিপিএম থেকে দলবদল করা অতি উৎসাহীরাই এই হামলার পিছনে দায়ী।












Click it and Unblock the Notifications