এলকে আডবাণীকে 'ভারতরত্ন'! তাঁর জন্য আবেগঘন মুহূর্তে, বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রবীণ বিজেপি নেতা এলকে আডবাণী দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সম্মান প্রদান করা হবে। এদিন সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এলকে আডবাণী ১৯৯০-এর দশকে রাম জন্মভূমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী মোদী এদিন নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, এটা জানতে পেরে তিনি খুবই আনন্দিত যে এলকে আজবাণীকে ভারতরত্ন দেওয়া হবে। এব্যাপারে তিনি তাঁর (আডবাণী) সঙ্গে কথা বলেছেন এবং এই সম্মানে ভূষিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তাঁকে ভারতরত্ন দেওয়া তাঁর (মোদী) জন্য একটি আবেগঘন মুহূর্ত, বলেছেন প্রধানমন্ত্রী। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী ৯৬ বছর বয়সী ওই নেতার সঙ্গে তাঁর দুটি ছবি ট্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, জনজীবনে আডবাণীজির দীর্ঘ সেবা স্বচ্ছ্বতা আর সততায় ভরা। রাজনীতির নীতিশাস্ত্রে যা অনুকরণীয় মান স্থাপন করেছে বলে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, আডবাণীজির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আডবাণী তৃণমূলস্তর থেকে কাজ করে দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করেছেন। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বও সামাল দিয়েছেন। তাঁর সংসদীয় পদক্ষেপগুলি সর্বদা অনুকরণীয় এবং সমৃদ্ধ অন্তর্দৃষ্টিতে পূর্ণ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।
I am very happy to share that Shri LK Advani Ji will be conferred the Bharat Ratna. I also spoke to him and congratulated him on being conferred this honour. One of the most respected statesmen of our times, his contribution to the development of India is monumental. His is a… pic.twitter.com/Ya78qjJbPK
— Narendra Modi (@narendramodi) February 3, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আডবাণীকে তাঁদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশের উন্নয়নে এই প্রবীণ রাজনীতিকের অবদান স্মরণীয়। প্রসঙ্গত উল্লেখ্য, লালকৃষ্ণ আডবাণী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ থেকে ২০১৯-এর মধ্যে তিনি সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন। তিনি ১৯৮০ সালে বিজেপির প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘতম সময় ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।












Click it and Unblock the Notifications