সরকারি হাসপাতালে অ্যান্টি বায়োটিকের বদলে ট্যালকম পাউডার? কোথায় হল এমন ঘটনা!
অ্যান্টি বায়োটিকের বদলে ট্যালকম পাউডার। তাও আবার সরকারি হাসপাতালে। পুলিশ যে চার্জশিট দাখিল করেছে, তাতেই উঠেছে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
গত ২০ সেপ্টেম্বর পুলিশ জাল ওষুধ সরবরাহ মামলায় চার্জশিট দাখিল করেছে। ১২০০ পাতার চার্জশিটে চমকে ওঠার তথ্য পাওয়া যাচ্ছে । সরকারি হাসপাতালগুলিতে বিতরণ করা অ্যান্টি বায়োটিক আসলে পশু চিকিৎসা ওষুধের পরীক্ষাগারে তৈরি স্টার্চের সঙ্গে ট্যালকম পাউডার ছাড়া আর কিছুই নয়।

সরকারি হাসপাতালে জাল ওষুধের সরবরাহ করা হয়। পাচারকারিরা মুম্বই থেকে উত্তর প্রদেশের সাহারানপুরে কোটি কোটি টাকা স্থানান্তর করে। এই টাকা পাচার হয় হাওয়ালা চ্যানেল ব্যবহার করেই। সেই চাঞ্চল্যকর তথ্যও উঠে আসছে।
জাল ওষুষের এই চেন র্যাকেট ভারতের একাধিক জায়গায় ছড়িয়ে আছে। নগদ টাকা হস্তান্তর হয়ে যায় হাত ঘুরে। ঝাড়খণ্ড, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের হাসপাতালে এই জাল ওষুধচক্রের অস্তিত্ব দেখা গিয়েছে৷ গত বছরের ডিসেম্বরে ড্রাগ ইন্সপেক্টর নীতিন ভান্ডারকর তদন্তে নেমেছিলেন। সেই সময় জানা যায়, কলমেশ্বরের গ্রামীণ হাসপাতালে সরবরাহ করা অ্যান্টিবায়োটিকগুলি জাল। তারপর আরও চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটরের নামে কলমেশ্বর থানায় অভিযোগও দায়ের হয়েছিল।
গ্রামীণ এসপি হর্ষ এ পোদ্দারের নেতৃত্বে বিশেষ তদন্ত শুরু। এসডিপিও এসডিপিও সাওনার হিসাবে পোস্ট করা আইপিএস অফিসার অনিল মাস্কের কাছে তদন্ত হস্তান্তর হয়। সেই তদন্তে আরও চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে৷ পুলিশি তদন্তে দেখা যায় ওয়ারধা৷ নান্দেদ, থানেতে এই ধরনের অভিযোগ দায়ের হয়েছে।
তদন্তকারী অফিসার বলেন, হেমন্ত মুলির বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ নথিভুক্ত করা হয়েছিল। তিনি নাগপুরের সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহের জন্য টেন্ডারে অংশ নিয়েছিলেন। মুলি ছাড়াও মিহির ত্রিবেদী এবং বিজয় চৌধুরীর বিরুদ্ধেও অপরাধ নথিভুক্ত করা হয়েছে।
বিজয় চৌধুরী অন্য একটি জালিয়াতির মামলায় আগে থেকেই জেলে ছিল। পুলিশ এই মামলায় তাকে জেরা করে। তাকে জেরা করে পুলিশ সাপ্লায়ার গগনসিংয়ের নাম পাওয়া যায়৷
তদন্তের গতিপ্রকৃতিতে অমিত ধীমানের হরিদ্বার ভেটেরিনারি ল্যাবরেটরিতে পৌঁছান তদন্তকারীরা। উত্তরাখণ্ড এসটিএফের হাতে গ্রেফতার হওয়ার পর ধীমান জেলে ছিলেন। পরে তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতেও নেয়।












Click it and Unblock the Notifications