দেশপ্রেমের চরম নমুনা, হিমালয়ের কোলে মাইনাস ৩০ ডিগ্রি-তে প্রজাতন্ত্র দিবস পালন, দেখুন ভিডিও
দেশের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন।
ভারতের সীমান্ত , তার নিরাপত্তার দায়িত্ব ৩৬৫ দিন ২৪ ঘন্টা ধরে পালন করেন নিরাপত্তারক্ষীরা। আর প্রজাতন্ত্র দিবসের দিন ইন্দো টিবেটান বর্ডার সিকিউরিটি ফোর্সের অভিনব দেশ বন্দনা মন কেড়ে নিল।

ভারতের বিভিন্ন প্রান্তে ৫৯ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। ভারতের সীমানায় যাঁরা অতন্দ্র প্রহরীর কাজ করে চলেন তাঁরাও মেতেছেন প্রজাতন্ত্র দিবসের আনন্দে। নিশ্ছিদ্র প্রহরায় যাঁরা দেশের ১২০ কোটি জনতাকে নিশ্চিন্ত জীবন উপহার দেন, তাঁদের দেশপ্রেম নিয়ে কারোরই কোনও সন্দেহ থাকতে পারেনা। তবুও তাঁরা হাজার প্রতিবন্ধকতা যখন অনেক তখন তাঁদের সেলিব্রেশনের একটা আলাদা মানে নিশ্চয় থাকে। এদিন ইন্দো টিবেটান বর্ডার ফোর্স ১৮ হাজার ফুট ওপরে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাতলেন প্রজাতন্ত্রের উদযাপনে। সাদা বরফের চাদরের মধ্যে তেরঙা পতাকা যেন আরও ঔজ্জ্বল্যে ঝকঝক করছিল।
हिमाद्रि तुंग श्रृंग से
— ITBP (@ITBP_official) January 26, 2018
प्रबुद्ध शुद्ध भारती... #Himveers of #ITBP with #NationalFlag somewhere in the #Himalayas in minus 30 degrees at 18K ft #RepublicDay2018#RepublicDayParade2018 pic.twitter.com/y6fQGYIqQz
জাতীয় পতাকা নিয়ে হেঁটে যাচ্ছেন প্রথম ব্যক্তি আর তার পিছনে চলছেন বাকিরা। দেশেকে ভালো না বাসলে যে কষ্ট সীমান্তরক্ষী বাহিনী করে তা করা সম্ভব নয়। আর সেটাই ফের একবার করে দেখাল তাঁরা। এদিকে এবছরটা আরও বিশেষ ইন্দো টিবেটান বর্ডার ফোর্সের। কারণ প্রায় ২০ বছর বাদে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে তাঁদের ট্যাবলো। যাঁরা দিল্লির রাজপথে দেশকে কুর্নিশ জানাতে পারলেন না তাঁরা কুর্নিশ জানালেন বরফের চাদরে ঢাকা প্রান্তরে।












Click it and Unblock the Notifications