তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কেরলের ১১টি জেলায় হলুদ সতর্কতা জারি আইএমডির

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলের ওপর থেকে আবহাওয়া দফতর বুধবার কমলা সতর্কতা সরিয়ে নিল। এর আগে, আইএমডির পক্ষ থেকে কেরলের ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করার পর বুধবারই তা সরিয়ে নিয়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সহ ওই সমস্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১১টি জেলায় হলুদ সতর্কতা

১১টি জেলায় হলুদ সতর্কতা

বুধবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন যে কেরল বিধানসভায় বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেরলের বন্যায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। বিজয়ন জানিয়েছেন, মোট ৩৯ জন কেরলের বন্যায় প্রাণ হারিয়েছেন, ভয়াবহ ধসে ২১৭ জনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণভাবে এবং দক্ষিণ-মধ্য জেলাগুলিতে সম্প্রতি আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বুধবার আইএমডি কেরলের ১১টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে যে আগামী ২১ অক্টোবর অতিভারী বৃষ্টি হোয়ার সম্ভাবনা রয়েছে কেরলের বিচ্ছিন্ন এলাকায়।

চলতি বছরের তুলায় বেশি বৃষ্টি

চলতি বছরের তুলায় বেশি বৃষ্টি

প্রতিবছর ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত যা বৃষ্টি হয়, তা থেকে চলতি বছরে ১৪২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতিতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, দুর্যোগ পরিস্থিতিতে এমন জায়গায় আশ্রয় নিন যা নিরাপদ। রাজ্যেজুড়ে ২৪০টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে ২ হাজার ৫৪১টি পরিবারের ৯ হাজার ৮১ জন আশ্রয় নিয়েছেন।

হ্যাম রেডিও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত

হ্যাম রেডিও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত

বৃষ্টিতে বিপর্যস্ত কেরল থেকে হ্যাম রেডিও উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। এমনকি অবিরাম বৃষ্টি এবং তার ফলস্বরূপ বন্যায় মধ্য কেরল জুড়ে জনজীবন বিঘ্নিত হলেও, হ্যাম রেডিওর কর্মীরা চুপচাপ ত্রিশুর জেলায় সক্রিয় হয়ে উঠেছে, তাদের অনন্য কর্মক্ষেত্র স্থাপন করেছে যাতে যোগাযোগের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করা যায় যদি প্রকৃতির ক্রোধ যোগাযোগের প্রচলিত ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করে। এখানকার জেলা প্রশাসন হ্যাম রেডিও পরিচালকদের দুর্যোগ ত্রাণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় সাধনের জন্য অনুরোধ করেছে, যদি বৃষ্টি সংক্রান্ত কোনো ঘটনার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

তিন জেলায় জারি কমলা সতর্কতা

তিন জেলায় জারি কমলা সতর্কতা

তিন জেলায় আইএমডি কমলা সতর্কতা জারি করেছে। পথনমিথিকা, কোট্টায়াম ও ইদুক্কিতে কমলা সতর্কতা জারি করা হয়। তবে কান্নুর ও কাসারাগড় বাদে বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়।

ছাড়া হয়েছে বাঁধের জল

ছাড়া হয়েছে বাঁধের জল

যে দু'টি বাঁধের জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে একটি এশিয়ার বৃহত্তম খিলেন বাঁধ ইদুক্কি। যা রয়েছে পেরিয়ার নদীর উপর। অন্যটি ইদামালায়ার বাঁধ। এই বাঁধটিও পেরিয়ারেরই একটি উপনদীর উপর রয়েছে। সোমবার কেরলের জলমন্ত্রী রসি অগাস্টিন জানিয়েছিলেন, ইদ্দুকি বাঁধের জলস্তর যে কোনও মুহূর্তে বিপদসীমা পেরিয়ে যাবে। বাঁধের জলস্তর সোমবার সকাল ৭টায় ছিল বিপদসীমার মাত্র দু'ফুট নীচে। মঙ্গলবার সেই সীমা পেরিয়ে যায়। রসি বলেছেন, 'বাড়তে থাকা জলস্তর বড় বিপদ ডেকে আনতে পারে। তাই ইদ্দুকির দু'টি গেট ৫০ সেন্টিমিটার করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার করে জল বেরিয়ে যাবে।' এর্নাকুলামের জেলাশাসক জাফর মালিক জানিয়েছেন, ইদামালায়ার বাঁধটিরও দু'টি শাটার ৮০ সেন্টিমিটার করে খুলে দেওয়া হবে।

কেরলের অধিকাংশ শহর জলমগ্ন

কেরলের অধিকাংশ শহর জলমগ্ন

এর্নাকুলাম শহর জলমগ্ন। শহরের অধিকাংশ জায়গায় কোমর সমান জল। সেই জলের পরিমাণ ক্রমেই বাড়ছে। নৌকা ছাড়া যাতায়াতের উপায় নেই। দুধ, জল, খাবার নৌকায় করে পৌঁছে দেওয়া হচ্ছে বাসিন্দাদের কাছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে বাড়বে বৃষ্টির পরিমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+