খুব ভাল আলোচনা হয়েছে! এক সরকারের সঙ্গে অন্য সরকারের কথা, বললেন মমতা
খুব ভাল বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনে এদিন বৈঠক শেষ হওয়ার পর বেরিয়ে মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া ছিল এমনটাই।
খুব ভাল বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনে এদিন বৈঠক শেষ হওয়ার পর বেরিয়ে মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া ছিল এমনটাই। একইসঙ্গে তিনি বলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। শপথ গ্রহণের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন। রাজ্যের দাবি ছাড়াও, রাজ্যের নাম বদল নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের দাবি নিয়ে আলোচনা
বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা রয়েছে সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এই বিষয়টি প্রধানমন্ত্রী সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলার নাম পরিবর্তন
এদিনের বৈঠকে বাংলার নাম পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন রাজ্যের যে নামই হোক না কেন, তার সঙ্গে যেন 'বাংলা' নামটি থাকে। কেন্দ্রের তরফে রাজ্যের নাম
পরিবর্তনে কোনও উপদেশ থাকলে তাতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।

'দেশের প্রসঙ্গও এসেছে'
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অনেক কিছুই এসেছে। দেশের যাতে ভাল হয় তা নিয়েও আলোচনা হয়েছে। তবে এবিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তবে জানিয়েছেন এদিনের বৈঠকে এনআরসি উঠে আসেনি।












Click it and Unblock the Notifications