Same Sex Marriage: পছন্দের মানুষকে বিয়ে করা মৌলিক অধিকার! সমলিঙ্গ বিবাহ মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Same Sex Marriage: সমলিঙ্গ দম্পত্তিদের সঙ্গে কোনও বৈষম্য নয়! এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। সমলিঙ্গ বিবাহ আইন নিয়ে কেন্দ্র এবং রাজ্যকে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, সমলিঙ্গ দম্পত্তিদের সাহায্য করতে হেল্পলাইন নম্বর চালু করতে হবে।

পুলিশকে এমন দম্পত্তিদের সবরকম ভাবে সাহায্য করতে হবে বলেও নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বে তৈরি স্পেশাল বেঞ্চের। উল্লেখ্য, সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৮ জন সমকামী দম্পত্তি (Same Sex Marriage) একটি পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্ট।

Same Sex Marriage:

আবেদনে সমকামী বিবাহকে (Same Sex Marriage) আইনি স্বীকৃতির পাশাপাশি সমাজিক ক্ষেত্রে মান্যতা দেওয়ার কথাও আবেদনে জানানো হয়। একই সঙ্গে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যাতে মান্যতা দেওয়া হয় সেই আবেদনও সুপ্রিম কোর্টের কাছে জানানো হয়। গত কয়েকমাস ধরে দীর্ঘ শুনানি চলে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির একটি স্পেশাল বেঞ্চ তৈরি হয়। আর সেই বেঞ্চেই এই মামলার শুনানি হয়।

শুনানি শেষে আজ মঙ্গলবার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এদিন নির্দেশে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে স্পেশাল বেঞ্চ। কেন্দ্র এবং রাজ্যকে আদালতের নির্দেশ, ইচ্ছার বিরুদ্ধে সমলিঙ্গের (Same Sex Marriage) কাউকে পরিবারের কাছে ফিরে যেতে বাধ্য করা উচিত নয়। শুধু তাই নয়, এমন দম্পত্তির বিরুদ্ধে কোনও FIR করার আগে প্রাথমিক তদন্ত করতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত।

যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এদিন মামলার (Same Sex Marriage) রায়দানের আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। বলেন, বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতির আলাদা আলাদা নির্দেশ দিয়েছে।

এই অবস্থায় দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচড়ুর পর্যবেক্ষণ, আদালত আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু আইনের ব্যাখ্যা করতে পারে। অবে পছন্দের মানুষকে বিয়ে করা মৌলিক অধিকার। এই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করতে পারে না বলেও এদিন পর্যবেক্ষণে মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে বিচারপতি সঞ্জয় কিশন কৌল বলেন, সমলিঙ্গতা প্রাচীন সময় থেকেই রয়েছে। এমন দম্পত্তিরা অবশ্যই আইনি অধিকার পাবেন। সরকারকে এজন্যে কমিটি বানাতে হবে। তবে স্পেশাল অ্যাক্ট অনুযায়ী এমন বিয়েকে মান্যত দেওয়ার ক্ষেত্রে সহমত নন বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+