২জি স্পেকট্রাম মামলায় বেকসুর খালাস ডি রাজা, কানিমোঝি সহ অভিযুক্তরা
২জি স্পেকট্রাম মামলায় বেকসুর খালাস পেলেন প্রাক্তন টেলিকম মন্ত্রী ডি রাজা, ও ডিএমকে সাংসদ কানিমোঝি সহ বাকী অভিযুক্তরা।
২জি স্পেকট্রাম মামলায় বেকসুর খালাস পেলেন প্রাক্তন টেলিকম মন্ত্রী ডি রাজা, ও ডিএমকে সাংসদ কানিমোঝি সহ বাকী অভিযুক্তরা। এদিন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই মামলার রায়দান ছিল। সব অভিযুক্তকেই বেকসুর খালাস করেছে আদালত। সিবিআই অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। এই বলে বিচারক ওপি সাইনি তিনটি মামলাতেই অভিযুক্তদের বেকসুর খালাস করে দেন। [কেলেঙ্কারির পর্দাফাঁস থেকে ডি রাজার রেহাই, ২জি কেলেঙ্কারি মামলায় যা চলেছে গত ১০ বছর ধরে]

গত ৭ অক্টোবর বিশেষ আদালত রায় ঘোষণার দিন পিছিয়ে ৫ নভেম্বর করে দেন। পরে তা পিছিয়ে এদিন ২১ ডিসেম্বর করা হয়। এত বড় মামলার বিচারে লাখো লাখো পাতার তথ্য রয়েছে। বহু ফাইল এমন রয়েছে যা এখনও দেখা হয়নি। সেগুলি খতিয়ে দেখতে প্রচুর সময় প্রয়োজন ছিল। সেজন্যই ফের সময় চেয়ে নেওয়া হয়।
#WATCH: Former Telecom Minister A Raja after being acquitted in the #2GScam pic.twitter.com/hmu8oWOZeD
— ANI (@ANI) December 21, 2017
২জি স্পেকট্রামে ৩০,৯৮৪ কোটি টাকা আর্থিক ক্ষতি করে ১২২টি লাইসেন্স ইস্যু করা হয়েছিল। আর তাতে নাম জড়ায় ডি রাজার। তিনি ২০০৭ সালের মে মাসে কেন্দ্রের মন্ত্রকের দায়িত্ব নেন এবং অক্টোবরে ২জি স্পেকট্রাম লাইসেন্স বিলি করে টেলিকম মন্ত্রক। পরে ডিএমকে নেত্রী কানিমোঝির নামও এই দুর্নীতিতে রয়েছে বলে সিবিআই চার্জশিট দেয়।












Click it and Unblock the Notifications