যোগী রাজ্যে গোরক্ষকদের তাণ্ডব! জ্বালিয়ে দেওয়া হল পশুর হাড় বোঝাই গাড়ি
পশুর হাড় বোঝাই গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উত্তর প্রদেশে। কাটঘার থানা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বকরিদে পশু জবাইয়ের পর হাড় নিয়ে যাওয়া হচ্ছিল।
পশুর হাড় বোঝাই গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উত্তর প্রদেশে। কাটঘার থানা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বকরিদে পশু জবাইয়ের পর হাড় নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক ও তাঁর সহকারীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কাটঘর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

২২ অগাস্ট ছিল বকরিদ। সারা দেশের মতো উত্তর প্রদেশেও পশু বলি দেওয়া হয়। সেই পশুবলির পর হাড় নিয়ে যাওয়া হচ্ছিল। কাটঘর এলাকায় চার ব্যক্তি গাড়ি থামায় বলে অভিযোগ। চালক ও তাঁর সহকারীকে গাড়ি থেকে বের করে ব্যাপক মারধর করা হয়। কোনও রকমে তারা পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে ওই গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সার্কেল অফিসার সুদেশ কুমার জানিয়েছেন, ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications