সামাজিক দুরত্বকে হাতিয়ার করে সাবস্ক্রিপশন বাড়ানোর প্রতিযোগিতায় ভেহকেল রেন্টাল সংস্থা
সামাজিক দুরত্বকে হাতিয়ার করে সাবস্ক্রিপশন বাড়ানোর প্রতিযোগিতায় ভেহকেল রেন্টাল সংস্থা
আতঙ্ক কেটে যাওয়ার পরও মানুষের মধ্যে এই আতঙ্ক থাকবে। বিশেষ করে যাঁরা গণ পরিবহন ব্যবহার করেন। আর এই বিষয়কেই হাতিয়ার করে এ বছর নিজেদের ব্যবসাকে আরও একটু বাড়িয়ে নিতে আগ্রহী জুমকার, ড্রাইভেজি ও রেভের মতো স্ব–চালক গাড়ি ও বাইক ভাড়া দেওয়ার সংস্থাগুলি।

গণ পরিবহন অনেকেই এড়িয়ে চলবেন
লকডাউন ওঠার পরই অটোমোবাইল সংস্থাগুলি গাড়ির দাম চড়চড়িয়ে বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে নতুন এই যান সাবস্ক্রিপশন পরিষেবা গ্রাহকরা বেশি করে পছন্দ করবে। কারণ কোভিড-১৯-এর প্রকোপের আবহাওয়ায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য অনেকেই বাস, ট্রেন, অটোর মতো গণ পরিবহনগুলিকে এড়িয়ে চলবে। এই গাড়ির সাবস্ক্রিপশন সংস্থাগুলি কেবল নতুন যানবাহনের একমাত্র বৃহৎ ক্রেতা হিসাবে আবির্ভূত হতে পারে।

সামাজিক দুরত্বই এখন সাবস্ক্রিপশনের নতুন পন্থা
এ প্রসঙ্গে রেভ, যাদের মাল্টি-ব্র্যান্ড গাড়ির সাবস্ক্রিপশন রয়েছে, তার কর্নধার অনুপম আগরওয়াল ও করণ জৈন বলেন, ‘কারণ বর্তমানে যে অনিশ্চয়তার সময় যাচ্ছে, সেখানে নতুন গাড়ি কেনার কথা অনেকেই স্থগিত রাখতে পারে, আর তখনই সাবস্ক্রিপশন ব্যবসার সেরা সময়।' তাঁরা আরও বলেন, ‘লকডাউন ওঠার পরও গণ পরিবহন ব্যবহার করার ক্ষেত্রে মানুষের মনে কিছুদিনের জন্য আতঙ্ক থাকবে এবং নতুন গাড়ি না কিনে সাশ্রয় করার বিষয়টি তখন কাজ করবে।' প্রসঙ্গত, হুন্ডাই ও মাহিন্দ্রার হয়ে রেভ সাবস্ক্রিপশন পরিষেবা পরিচালনা করে, জানিয়েছে যে লকডাউনের আগে এর সাবস্ক্রিপশন ব্যবসায় মাসে ২০% বৃদ্ধি পাচ্ছিল।

জুমকারের সাবস্ক্রিপশন লাফিয়ে বাড়বে
রেভের প্রতিদ্বণ্দ্বি জুমকারও একই কথা জানিয়েছে। তাদের মতে, লকডাউন একবার উঠে যাওয়ার পর সাবস্ক্রিপশন পরিষেবার চাহিদা লাফিয়ে বাড়বে। জুমকারের সিইও গ্রেগ মোরান বলেন, ‘আমরা ৩-৪ গুণ বেশি চাহিদার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাবস্ক্রিপশনে প্রতিটি ব্যবহারের পরে গাড়ীগুলির স্যানিটাইজেশন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও কোভিড-১৯-এর লকডাউন সংক্রান্ত গ্রাহকদের সাবস্ক্রিপশনকে আংশিক সহজ করার জন্য কিছু ব্যক্তিগত নীতির বিকল্প দেওয়া হবে।'

ড্রাইভেজি অন্য নীতিতে সাবস্ক্রিপশন বাড়াতে চায়
ইয়ামাহার ড্রাইভেজি এই ক্ষেত্রে আর এক বড় খেলোয়াড়। তাদের মতে স্বল্প মেয়াদি সাপ্তাহিক ছুটির অবসর ভ্রমণের চেয়ে দীর্ঘ মেয়াদি ভাড়া বাড়ানো এই সময় সবচেয়ে উপযুক্ত হবে। যা এই জাতীয় সংস্থাগুলির জন্য সবচেয়ে বড় ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে এবং চাহিদাও বাড়বে। সাবস্ক্রিপশনের চাহিদা বাড়লে ড্রাইভেজি জানায় যে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নতুন গাড়ি বাজারে আসতে পারে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications