অমিত শাহের কনভয়ের গাড়ি ধাক্কা মারল পথ চলতি গরুকে, তারপরের ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সারা দেশে গোরক্ষের তাণ্ডবের বলি হচ্ছেন একের পর এক মানুষ। গোমাংস ইস্যুতে, বা গরু কোনওভাবে আহত হওয়ার ভর পেলেই চড়াও হচ্ছে গোরক্ষের দল।

সারা দেশে গোরক্ষকদের তাণ্ডবের বলি হচ্ছেন একের পর এক মানুষ। গোমাংস ইস্যুতে বা গরু কোনওভাবে আহত হওয়ার খবর পেলেই চড়াও হচ্ছে গোরক্ষকের দল। তবে এর মধ্যেই , ওড়িশাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কনভয়ের একটি গাড়ি ধাক্কা মারে এক পথ চলতি গরুকে। ঘটনায় আহত হয় গরুটি। আর এই নিয়েই ফেসবুকে চলছে চূড়ান্ত ট্রোল।

অমিত শাহের কনভয়ের গাড়িতে গরুর ধাক্কা লাগার ঘটনা , টুইট করে বিজেডি(বিজু জনতা দল)এর সাংসদ তথাগত শতপথি। ঘটনা নিয়ে রাজনৈতিক কটাক্ষ করতে ছাড়েননি তিনিও। এদিকে পুলিশ জানিয়েছে, ওড়িশার বারাচনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে যায়। গরুটি রাস্তা পার হওয়ার সময় কনভয়ের ওই গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে গরুটিকে । ফলে গরুটি আহত হওয়ার পাশপাশি ক্ষতিগ্রস্ত হয় গাড়ির ভিআইপি স্টিকারও।

অমিত শাহের কনভয়ের গাড়ি ধাক্কা মারল পথ চলতি গরুকে, তারপরের ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সঙ্গে সঙ্গে কনভয়ের গাড়িগুলি থামিয়ে গরুটির অবস্থা দেখতে চলে যান বিজেপির অন্যান্য কর্মী ও নেতারা। শেষমেশ গরুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, বিজেপি নেতা প্রতাপ সারাঙ্গি স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন, যাতে গরুটির চিকিৎসার বিষয়ে নজর রাখা হয়। এদিকে এই গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে দেদার ট্রোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+