Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনিয়মিত বৃষ্টি আর পেট্রোলের অগ্নিমূল্য, সবজির দামে পুড়ছে দেশ

অনিয়মিত বৃষ্টি আর পেট্রোলের অগ্নিমূল্য, সবজির দামে পুড়ছে দেশ

উৎসবের মরশুমে অগ্নিমূল্য সবজির বাজার। ১০০ টাকার নীচে কোনও সবজির দাম নেই। বিপুল দামে বিকোচ্ছে সব সবজি। তার অন্যতম কারণ অস্বাভাবিক বর্ষণ আর পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

 সবজির দামে পুড়ছে দেশ

যেসব সবজির দাম ৬০ থেকে ৭০ টাকা কিলো ছিল সেগুলি এক ধাক্কায় ১০০ টাকা পার করে গিয়েছে। উৎসবের মরশুমে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেসব সবজি। বিশেষ করে দেশের মেট্রো শহর গুলিতে হু হু করে দাম বেড়েছে সব জিনিসের। সবজির মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। এর অন্যতম কারণ পরিবহণ খরচ বেড়ে যাওয়া। হু হু করে বেড়েছে পরিবহণ খরচ। কারণ পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে মোদী সরকার কড়া পদক্ষেপ করলেও পরিবহণ খরচে তেমন কোনও ফারাক পড়েনি। যার ফলে বিক্রেতাদের পরিবহণ খরচ বেড়েছে। সেটা বেড়ে যেতেই সবজির দাম বেড়েছে। উৎসবের মরশুমে েসই দাম আরও বেড়েছে।

দেশে উৎপাদনে ধাক্কা আরও একটা বড় কারণ অস্বাভাবিক বর্ষণ। কোথাও অতিবৃষ্টি তো কোথা অনাবৃষ্টি দেখিয়েছে এবার বর্ষা। দেশের সব রাজ্যে স্বাভাবিত বৃষ্টিপাত হয়নি। পশ্চিম এবং উত্তর পূর্বের জেলাগুলিতে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহারে এবার বর্ষার ঘাটতি রয়ে গিয়েছে। বিহার উত্তর প্রদেশ আর পশ্চিম বঙ্গ এই রাজ্যগুলিতে মূলত ফলন বেশি হয়ে থাকে। বর্ষার ঘাটতির কারণেই এই রাজ্যগুলিতে ফলনে ধাক্কা খেয়েছে। ধান থেেক সবজি সবেতেই ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার পশ্চিমের মহারাষ্ট্র, গুজরাতে অতি বর্ষণের কারণে ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রকৃতিও এবার অনেকটা দায়ী দেশের এই মুদ্রাস্ফীতির জন্য।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক এবার পর পর তিনবার রেপোরেট বাড়িয়েছে। কিন্তু তাপপরেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়নি। একাধিক জিনিসের দাম বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। পালক শাক এক বাণ্ডিল ৫০ টাকা। ভেন্ডি ১২০ টাকা কেজি। বিনস ১৬০ টাকা কেজি। পটল ১২০ টাকা। যে সময়ে ১৬ থেকে ১৮ টাকা করে একটি ফুলকপি বিক্রি হয় সেই ফুলকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। শুধু সবজি নয় দাম বেড়েছে চাল জালেরো ৫০ টাকার নীচে কোনও ভাল চাল নেই। ডালের দামও অনেকটাই বেড়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+