সেঞ্চুরি পার করেছে টমেটো, বৃষ্টির দাপটে সবজি চাষে জোর ধাক্কা
সেঞ্চুরি পার করেছে টমেটো, বৃষ্টির দাপটে সবজি চাষে জোর ধাক্কা
সেই জুলাই মাস থেকেই শুরু হয়েছে গোটা দেশের একাধিক জায়গায় বৃষ্টি। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির চাষ। উৎসবের মরশুম পরতেই আমদানিতে ঘাটতি দেখা দিয়েছে। যার জেরে দাম বাড়তে শুরু করেছে সবজির। গত কয়েক সপ্তাহে টমোটো, বেগুন, গাজর সহ একাধিক সবজির দাম প্রায় ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। তার অন্যতম কারণ অতিবৃষ্টি বলে মনে করা হচ্ছে।

জুন মাসে এবার আগেই বর্ষা ঢুকেছে দেশে। কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলেও গোটা দেশে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়তে অনেক বেশি সময় নিয়েছে এবার। জুন মােস এবং অগাস্ট মাসে এবার গোটা দেশে বর্ষার বৃষ্টি তেমন হয়নি। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে যেন বর্ষার বৃষ্টি একাধিক রাজ্যে তুমুল আকার নিয়েছে। একের পর এক ঘূর্ণিঝড়। আম্ফান-ইয়াস সহ একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। উত্তর ভারতেও বৃষ্টি হয়েছে গতবারের চেয়ে অনেক বেশি। চাষের জন্য বর্ষার বৃষ্টি প্রয়োজন ঠিকই। কিন্তু সেই বৃষ্টির একটা নির্দিষ্ট সময় থাকে। তার পরে বেশি বৃষ্টি হলে আবার চাষের ক্ষতি।
আম্ফান-ইয়াসের কারণে ধানচাষের ব্যপক ক্ষতি হয়েছে বাংলায়। একই ভাবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কেরল, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশায় সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণ শুরু হয়েছে। দফায় দফায় নিম্নচাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষ। সবজি তোলার সময় বৃষ্টির জেরে জলে ভরে গিয়েছে জমি। ফলে জমির মধ্যেই পঁচে নষ্ট হয়েছে সবজি। উৎসবরে মরশুমে যেখানে ভালমন্দ খাওয়ার চেষ্টা করে আম আদমি। সবজির দাম সেসময় এতটাই বেড়ে গিয়েছে যে ভাল মন্দ আর খাওয়া হয়ে উঠছে না। টমেটোর দাম ১০০ টাকা কেজি হয়ে গিেয়ছে। বেগুনের দামও বেড়েছে অনেকটাই। একাধিক বাজারে বেগুন পাওয়া যাচ্ছে না। সবজির সংকট দেখা দিয়েছে। যার জেরে দাম বাড়তে শুরু করেছে একাধিক সবজির।
তার উপরে পেট্রোল-ডিজেলের দাম ভয়ঙ্কর আকার নিয়েছিল গোটা দেশে। তার জেরে সবজির পরিবহণ খরচ বেড়েছিল। সেকারণে খুচরো বাজারে দাম বেড়েছিল সবজির। তারপরে সেটা আমদানি সংকটে পরিণত হয়েছে। এখন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের কারণে সবজি চাষে ব্যপক ক্ষতি হয়েছে। যার জেরেই দাম বাড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। শীতকালে যেখাবে সাধারণ মানুষ খাবারের তালিকায় মাছ-মাংসের তুলনায় সবজি বেশি রাখে। সেখানে সবজির দাম এতটাই বেশি হয়ে গিয়েছে যে সবজি বাদ দিয়ে সিদ্ধ ভাতই খেতে হচ্ছে। তারপরে আবার সরষের তেলের দাম ২০০ টাকা লিটারে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications