'সাভারকার ও নাথুরাম গডসের মধ্যে সমকাম যৌনতার সম্পর্ক ছিল!' কংগ্রেসের বুকলেটের তথ্য ঘিরে তোলপাড়
সর্বভারতীয় কংগ্রেসের সেবাদলের একটি বুকলেট ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেখানে বিনায়ক দামোদর সাভারকারকে 'সমকামী' আখ্যা দেওয়া হয়েছে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বুকলেটে বলা হয়েছে সাভারকরের সঙ্গে সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের।

'সাভরকার কিতনে বীর' নামের বই ও বিতর্ক
মধ্যপ্রদেশ কংগ্রেসের একটি অনুষ্ঠনে সেবাদলের সদস্যদের মধ্যে বিলি করা হয়েছে একটি বুকলেট। যার নাম 'সাভরকর কিতনে বীর' (সাভরকর কত বীর)। এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, সেই বুকলেটে সভরকরের সঙ্গে নাথুরাম গডসের যৌন সম্পর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

'সম্পর্ক' নিয়ে কী বক্তব্য বুকলেটে?
সাভরকরের সঙ্গে নাথুরাম গডসের সম্পর্ক ছাড়াও সেখানে বলা হয়েছে, আরএসএস ও সাভরকরই ভারত ভাগের জন্য দায়ী। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে একাধিক বিতর্কিত বিষয় সেই বুকলেটে উঠে এসেছে বলে খবর।

আরএসএস-এর বিরুদ্ধে তোপ কংগ্রেসের
কংগ্রেসের সেবাদলের ওই বইটিতে লেখা রয়েছে, গেরুয়া শিবির ন্যাৎসি ও ফ্যাসিবাদ থেকে অনুপ্রাণিত হয়। ১৯৩০ সালে ও ১৯৪০ সালে আরএসএস হিটলার ও মুসোলিনির থেকে অনুপ্রাণিত হয়।

বিজেপির পাল্টা জবাব
গোটা বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, বীর সাভারকারকে ইন্দিরা গান্ধী শ্রদ্ধা করতেন বলেই সাভারকারের নামে তৈরি হয়েছে স্ট্যাম্প। ফলে কংগ্রেস ওই বুকলেটে যেন 'তথ্য সঠিক' করে প্রকাশ করে, তার দাবি তুলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications