ভ্যাট কমায় বিজেপি শাসিত রাজ্যে কমল পেট্রোল-ডিজেলের দাম! পশ্চিমবঙ্গে কবে, উঠছে প্রশ্ন
বিজেপি শাসিত রাজস্থান সরকার পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট ৪ শতাংশ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ভোর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশে এই মুহূর্তে মুম্বইয়ে পেট্রোলের ওপর ভ্যাট সর্বাধিক।
বিজেপি শাসিত রাজস্থান সরকার পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট ৪ শতাংশ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ভোর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশে এই মুহূর্তে মুম্বইয়ে পেট্রোলের ওপর ভ্যাট সর্বাধিক। ৩৯.১২ শতাংশ।

রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমানোর দাবি জোরদার হয়েছে।
রাজস্থানে পেট্রোলের ওপর ভ্যাট ছিল ৩০ শতাংশ। যা কমে হয়েছে ২৬ শতাংশ। ডিজেলের ওপর ভ্যাট ছিল ২২ শতাংশ। যা কমে রয়েছে ১৮ শতাংশ।
রাজস্থানের হনুমান গড় জেলার রাওয়াতসরে 'গৌরব যাত্রা' চলার সময় এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
পেট্রোল ও ডিজেলের ওপর থেকে রাজস্থান সরকারের ভ্যাট কমানোর সিদ্ধান্তের জেরে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে লিটার পিছু প্রায় ২.৫০ টাকা করে। তবে এরজন্য রাজ্যের কোষাগারের প্রায় ২ হাজার কোটির ক্ষতি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, ছাত্র, মহিলা সবাই উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, পঞ্জাব সরকারও পেট্রোল ডিজেলের ওপর এক শতাংশ করে ভ্যাট কমাতে পারে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications