'আমি অপমানিত বোধ করছি,'শরদের কুরুচিকর মন্তব্যের জবাবে তোপ রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরার

রাজস্থানে ভোট যুদ্ধের মধ্যেই সেরাজ্য়ের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সম্পর্কে এক কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রের আসেন বিহারের লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব।

রাজস্থানে ভোট যুদ্ধের মধ্যেই সেরাজ্য়ের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সম্পর্কে এক কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রের আসেন বিহারের লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব। নির্বাচনের আগের রাতে সেই মন্তব্য ঘিরে শুরু হয় নয়া বিতর্ক। রাজস্থানে শরদ যাদব রাজনৈতিক প্রচার সভায় বলেন, 'বসুন্ধরা অনেক মোটা হয়ে গিয়েছেন তাঁর বিশ্রামের দরকার। অনেক ক্লান্ত তিনি। আগে অনেক রোগা ছিলেন। ..' প্রসঙ্গত মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এরকম কুরুচিকর মন্তব্য নিয়ে রীতিমত সমালোচনার ঝড় ওঠে।

আমি অপমানিত বোধ করছি,শরদের কুরুচিকর মন্তব্য়ের জবাবে তোপ রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরার

এদিকে, শুক্রবার সকালে রাজস্থানের ঝালওয়ারে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্যের তীব্র নিন্দা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা। তিনি বলেন,'আমি অবাক। আমি অপমানিক বোধ করছি। তিনি মহিলাদের অপমান করেছেন। একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য নির্বাচন কমিশনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। ' উল্লেখ্য, রাজস্থানে পিঙ্ক ভোটিং বুথে আজ ভোট দিতে যান বসুন্ধরা। এই বুথ কেবলমাত্র মহিলা ভোটাদের জন্যই নির্ধারিত করা হয়েছে।

উল্লেখ্য, শরদ যাদবের মন্তব্যের পরই বিজেপি-র তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পাঠানো হয়েছে। অন্যদিকে, শরদ যাদবের দাবি তিনি কেবলমাত্র মজার ছলে এই মন্তব্য় করেছেন। এটা কোনও মতেই কোনও অপমান নয়। শরদ উল্লেখ করেন বসুন্ধরার সঙ্গে তাঁর অনেক পুরনো সম্পর্ক। বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে অপমান করার কোনও উদ্দেশ্যই ছিলনা তাঁর, বলে জানান শরদ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+