বসুন্ধরার নেতৃত্বে অনাস্থা! বিরোধী দলনেতা হিসেবে নয়া মুখে জল্পনা রাজস্থানে
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই বছরের শেষের দিকেই রাজস্থানে বিধাসভা নির্বাচনে। এবার রাজস্থানে বসুন্ধরা রাজের নেতৃত্বে অনাস্থা প্রকাশ করল বিজেপি! বিরোধী দলনেতা হিসেবে নয়া মুখে জল্পনা রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে।
দু-মাস ধরে এই পদটি ফাঁকা ছিল। এতদিন পর ভোটের মুখে রাজস্থানে বিরোধী দলের নতুন নেতা খুঁজে নিল বিজেপি। রাজপুত সম্প্রদায়ের প্রবীণ বিধায়ক রাজেন্দ্র রাঠোরকে বিরোধী দলনেতা করা হয়েছে। বিজেপির সদর দফতরে দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি সিপি জোশী বিধায়কদের বৈঠকের পরে তাঁকে বেছে নেন।

সূত্রের খবর, ১৫ দিনের দ্বিতীয়বার প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে উপেক্ষা হতে হল বিজেপি নেতৃত্বের দ্বারা। তাঁকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি। ১২ ফেব্রুয়ারি বিধানসভাযর বিরোধী দলনেতা গুলাবচাঁদ কাটারিয়াকে অসমের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল। তারপর থেকে ওই পদটি শূন্য ছিল।
বসুন্ধরা রাজের চির প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সতীশ পুনিয়াকে বিরোধী দলের উপনেতা ঘোষণা করা হয়েছিল। এবার রাজেন্দ্র রাঠোরকে বেছে নেওয়া হল বিরোধী দলনেতা হিসেবে। তিনি বলেন, "আমাকে একটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব।"
রবিবার বিজেপির এই বৈঠকে বসুন্ধরা রাজে এবং গজেন্দ্র সিং শেখাওয়াত-সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিধানসভায় দলের বৈঠকের সময় বিধানসভার প্রাক্তন স্পিকার কৈলাশ মেঘওয়ালও বিরোধী দলনেতার দৌড়ে ছিলেন। কিন্তু তিনি সভা ছেড়ে চলে যান।

তবে এরপর অন্যান্য সিনিয়র নেতাদের বোঝানোর পর তিনি ফের ফিরে আসেন বৈঠকে। এরপর রাজেন্দ্র রাঠোরের সমর্থকরা রাজ্য বিজেপি অফিসে স্লোগান দেয়। এই বছরের ডিসেম্বরে রাজ্য নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় বিজেপি রাজস্থান কোর কমিটির একটি বৈঠক হয়েছিল।
রাজস্থান বিজেপির ইনচার্জ অরুণ সিং এবং সহ-ইনচার্জ বিজয়া রাহাতকরও বৈঠকে উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি সিপি জোশী টুইট করে জানান, রাজেন্দ্র রাঠোরকে রাজ্যের বিরোধী দলনেতা নিযুক্ত করা হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই টুইটটি মুছে ফেলা হয়। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা।
এখন রাজস্থান নির্বাচনের মুখে বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করা এবং দলের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এ বছরের শেষেই রাজস্থানে নির্বাচনে। তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচন। কিন্তু বিজেপির কোন্দল প্রকট হয়ে উঠল এই বিরোধী দলনেতা নির্বাতন নিয়ে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications