বরুণ গান্ধী কি কংগ্রেসের পথে? তাঁর যোগদান নিয়ে কী বললেন অধীর চৌধুরী
মেনকা গান্ধীকে লোকসভা নির্বাচনে সুলতানপুর থেকে টিকিট দিলেও বিজেপি এবার পিলিভিত থেকে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি। ওই আসন থেকে প্রাক্তন কংগ্রেসী তথা যোগী সরকারের মন্ত্রী জিতিন প্রসাদকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এদিন বরুণ গান্ধীকে কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বরুণ গান্ধীকে কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, বরুণ গান্ধী কংগ্রেসে যোগ দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিটও পাবেন।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বরুণ গান্ধীকে মহান নেতা বলে বর্ণনা করে বলেছেন, গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক থাকায় বরুণ গান্ধীর টিকিট কেটেছে বিজেপি। কংগ্রেসে যোগ দিলে তাঁর টিকিট বাধা বলে মন্তব্য করেছেন বহরমপুরের বিদায়ী সাংসদ।
অধীর চৌধুরী বলেছেন, বরুণ গান্ধীর কংগ্রেসে যোগ দেওয়া উচিত। তাঁর আগমন হলে কংগ্রেসীরা খুশিই হবেন। বরুণ গান্ধী একজন শিক্ষিত মানুষ। তাঁর ক্লিন ইমেজ রয়েছে এবং গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত।
#WATCH | Murshidabad, West Bengal: On BJP MP Varun Gandhi not getting a Lok Sabha ticket from BJP, Congress candidate from Berhampore constituency Adhir Ranjan Chowdhury says, "He should come here. We would be happy. He is an educated man. He has a clean image. BJP denied him a… pic.twitter.com/2RifTmMMdz
— ANI (@ANI) March 26, 2024
এখানে উল্লেখ করা প্রয়োজন, লোকসভা নির্বাচনের জন্য গত রবিবার বিজেপি পঞ্চম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই প্রার্থী তালিকায় ১১১ জনের নাম ছিল। পিলিভিত আসন থেকে বরুণ গান্ধীর নাম কেটে যোগী সরকারের মন্ত্রী জিতিন প্রসাদকে প্রার্থী করেছে বিজেপি। প্রসঙ্গত বরুণ গান্ধী বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সম্প্রতি বরুণ গান্ধীকে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে শোনা গিয়েছে।
এদিকে পিলিভিত থেকে বিজেপির টিকিট না পাওয়ায় বরুণ গান্ধীর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি কংগ্রেসে যোগ দেবেন, নাকি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে প্রশ্নও উঠেছে। তবে সূত্রের খবর, বরুণ গান্ধী পিলিভিত থেকে আর নির্বাচনে লড়াই করবেন না। ঘনিষ্ঠ মহলে বরুণ নাকি বলেছেন, তিনি প্রতারিত হয়েছেন।












Click it and Unblock the Notifications