অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা, ফের মোদী সরকারের চাপ বাড়ালেন বরুণ গান্ধী
অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা, ফের মোদী সরকারের চাপ বাড়ালেন বরুণ গান্ধী
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এবার মুখ খুললেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। প্রকাশ্যেই এই নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছেন তিনি। বিজেপি নেতার প্রকাশ্যে অগ্নিপথ নিয়ে সমালোচনার জেরে নিঃসন্দেহে মোদী সরকারের চাপ বেড়েছে। তিনি কেন্দ্রের তীব্র সমালোচনা করে বলেেছন, আগে চিন্তা করে তবে কোনও কিছু ঘোষণা করা উচিত। এটাই সংবেদনশীল সরকারের পরিচয়। কিন্তু কেন্দ্র আগে ঘোষণা করে তারপরে সেটা নিয়ে ভাবনা কিন্তা করে।

অগ্নিপথ নিয়ে সমালোচনায় বরুণ গান্ধী
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই প্রকাশ্যে মোদী সরকারের বিরোধিতা শুরু করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। চাষীদের সমর্থনে তিনি কেন্দ্রের সমালোচনা করেছিলেন এবার অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রকাশ্যেই মোদী সরকারের সমালোচনা করলেন বরুণ গান্ধী। তিনি বলেছেন কোনও সরকারেরই নীতি হওয়া উচিত নয় আগে কোনও প্রকল্প ঘোষণা করে পরে তা নিয়ে বিচার বিবেচনা করা। সংবেদন শীল সরকার সব সময় আগে বিচারবিবেচনা করে তবে প্রকল্প ঘোষণা করবে। কিন্তু মোদীসরকার বারবার উল্টো কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। বিশেষ করে সেটা যখন সেনাবাহিনীর নিয়োগ কেন্দ্রীক কিছু প্রকল্প হচ্ছে।

ভাবনা চিন্তা করে ঘোষণা করা উচিত ছিল
মোদী সরকার অগ্নিপথ প্রকল্প ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে একাধিক সংশোধন করেছে। নিয়োগের বয়স ২১ থেকে বাড়িতে ২৩ করা হয়েছে। একাধিক ক্ষেত্রে সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। সেই সব সংশোধনীর কথা উল্লেখ করে বরুণ গান্ধী বলেছেন এই সব ঘটনা স্পষ্ট করে দিয়েছে েয মোদী সরকার বিচার বিবেচনা করে এই প্রকল্প ঘোষণা করেনি। সেকারণেই বারবার সংশোধনের পথে হাঁটতে হয়েছে। আগে থেকে বিচার বিবেচনা করলে হয়তো এরকম কিছু সংশোধনের বিষয় থাকত না।

চাপ বাড়ালেন বরুণ
ফের প্রকাশ্যে মোদী সরকারের সমালোচনা করায় এক প্রকার চাপ বাড়িয়েছেন বরুণ গান্ধী। এর আগেও চাষীদের সমর্থনে কথা বলে মোদী সরকারের সমালোচনা করেছিলেন তিনি। তারপরে আবার যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে অগ্নিপথের প্রতিবাদে তখন বিজেপি সাংসদের কেন্দ্রের এই সমালোচনা অবশ্যই চাপ বাড়িয়েছে শাহ- মোদীদের। এই নিয়ে নতুন করে বরুণ গান্ধীকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কারণ বারবার মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে তাঁর এই সমালোচনাকে সহজে দেখতে নারাজ রাজনৈতিক মহল।

বেসুরো বরুণ
উত্তর প্রদেশের ভোটের আগে থেকেই মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন তিনি। সেকারণে বিজেপির কোর কমিটি থেকে বাদ পড়তে হয়েছিল বরুণ গান্ধী এবং তাঁর মা মানেকা গান্ধীকে। উত্তর প্রদেশের ভোটের পর টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় জল্পনা শুরু হয়েছিল তিনি বোধ হয় টিএমসিতে যোগ দেবেন। যদিও বরুণ গান্ধী তা করেননি। তবে লোকসভা ভোটের আগে তিনি টিএমসিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications