টাকা না থাকলেও বাধ্য করা হচ্ছে পতাকা কিনতে! বিস্ফোরক বিজেপি সাংসদ
ফের একবার মোদী সরকারকে তোপ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। তাঁর দাবি, যাদের রেশন কার্ড রয়েছে তাদের জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। পতাকা না কিনলে মিলছে না রেশন। এওনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ।
ফের একবার মোদী সরকারকে তোপ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। তাঁর দাবি, যাদের রেশন কার্ড রয়েছে তাদের জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। পতাকা না কিনলে মিলছে না রেশন। এওনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ।

তাঁর দাবি, এভাবে জাতীয় পতাকা বিক্রি করে টাকা তোলার ঘটনাখুবই লজ্জাজনক। বরুণ গান্ধীর কথায় জাতীয় পতাকার স্থান প্রত্যেকের হৃদয়ে। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনের প্রাককালে বিজেপি সাংসদ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে মোদী সরকার।
এই ঘটনা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন বরুণ গান্ধী। যেখানে দেখা যাচ্ছে, কিছু লোকজন বলছেন তাদের ২০ টাকা করে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। এমনকি এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আমার কাছে টাকা নেই। তবুও পতাকা তুলতে হচ্ছে। কারণ রেশন ডিলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন পতাকা না কিনলে রেশন মিলবে না। ওই ভিডিওতে এক রেশন ডিলারকে প্রশ্ন করা হচ্ছে, কেন এভাবে পতাকা কিনতে বাধ্য করছেন তিনি।
উত্তরে ওই রেশন ডিলার বলছেন, উপর মহলের নির্দেশ আছে। পতাকা না কিনলে রেশন দেওয়া যাতে না হয় সেই নির্দেশ দেওয়া রয়েছে বলে জানানো হয়েছে। একাধিক মহিলাও এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাককালে আর ঘর তিরঙ্গা নামে এক বিশেষ ক্যাম্পেন শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
आजादी की 75वीं वर्षगाँठ का उत्सव गरीबों पर ही बोझ बन जाए तो दुर्भाग्यपूर्ण होगा।
— Varun Gandhi (@varungandhi80) August 10, 2022
राशनकार्ड धारकों को या तिरंगा खरीदने पर मजबूर किया जा रहा है या उसके बदले उनके हिस्से का राशन काटा जा रहा है।
हर भारतीय के हृदय में बसने वाले तिरंगे की कीमत गरीब का निवाला छीन कर वसूलना शर्मनाक है। pic.twitter.com/pYKZCfGaCV
সেখানে বলা হয়েছে প্রত্যেককে বাড়িতে জাতীয় পতাকা তুলতে হবে। আর এর মধ্যেই বরুণ গান্ধীর এই টুইট চরম বিতর্ক তৈরি করেছে। গত কয়েক বছর ধরেই বরুণ গান্ধীকে বিজেপি বিশেষ করে মোদী সরকারের সমালোচনা করতে দেখা যাচ্ছে। এমনকি বিজেপির থেকেও অনেক টাই দূরত্ব বাড়িয়েছেন তিনি।
এমনকি মেনকা গান্ধীও বিজেপির থেকে দূরত্ব রাখছেন। তবে বিজেপি সাংসদের এই ভিডিও টুইট নিঃসন্দেহে সরকারকে অস্বস্তিতে এলবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications