লখিমপুর কাণ্ডের জের, বিজেপির ন্যাশনাল এগজিকিউটিভ থেকে বাদ পড়লেন মানেকা, বরুণ
লখিমপুর কাণ্ডের জের, বিজেপির ন্যাশনাল এগজিকিউটিভ থেকে বাদ পড়লেন মানেকা, বরুণ
লখিমপুরকাণ্ডের জের। বিজেপির ন্যাশনাল এগজিকিউটিভ থেকে বাদ পড়ল বরুণ গান্ধী এবং মানেকা গান্ধীর নাম। এই ন্যাশনাল এগজিকিউটিভই ঠিক করে পার্টির সব গুরুত্ব পূর্ণ বিষয়। কোন নীতিতে দল চলবে কোন ইস্যুতে কোন স্ট্যান্ড নেওয়া হবে সবটাই নির্ভর করে এই ন্যাশনাল এগজিকিউটিভ। প্রসঙ্গত উল্লেখ্য লখিমপুর কাণ্ডের প্রতিবাদে যোগীকে চিঠি লিখে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তিনি।

বেসুরো বরুণ
লখিমপুর কাণ্ড নিয়ে কৃষকদের সমর্থন জানিয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। তিনি বলেছিলেন, লখিমপুরে যে ঘটনা ঘটেছে তা সত্যিই নির্মম। পুলিশের উচিত ভিডিও দেখে গাড়ির চালককে অবিলম্বে গ্রেফতার করা। এই নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠিও লিখেছিলেন তিনি। সেই চিঠিতে মন্ত্রী পুত্রকে গ্রেফতারের কথাও লিখেছিলেন বরুণ গান্ধী।

গুরুত্ব কমল বরুণ-মানেকার
বিজেপিতে গুরুত্ব কমল বরুণ গান্ধী এবং মানেকা গান্ধীর। বিজেপির ন্যাশনাল এগজিকিউটিভ থেকে বাদ দেওয়া হয়েছে বরুণ গান্ধী এবং মানেকা গান্ধীকে। বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি এটি। এতে দলের সব গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সব শীর্ষ নেতারা এই কমিটিতে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এলকে আদবানী, মুরলী মনোহর যোশী সহ একাধিক বড় নেতারা এই কমিটিতে ছিলেন।

নতুন কারা আসছে
এই কমিটিতে ৪০ জন স্থায়ী সদস্য রয়েছেন। আর ৫০ জন স্পেশাল ইনভাইটি থাকেন। আর ১৭৯ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকেন। করোনার কারণে গত বছর এই কমিটির বৈঠক হয়নি। অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং রয়েছেন এই কমিটিতে এছাড়াও অশ্বিনী বিশ্বনাও, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, রবি শঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর সহ অনেকেই এই কমিটিেত রয়েছেন।

কবে বৈঠক
আগামী ৭ নভেম্বর দিল্লিতে ন্যাশনাল এগজিকিউটিভের বৈঠক। এই কমিটির বৈঠকেই দলের স্ট্র্যাটেজি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। কোন নীতিতে দল চলবে, কোন ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। ৭ নভেম্বরের বৈঠকে লোকসভা ভোট এবং ৫ রাজ্যের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications