বর্ণিকাকাণ্ডের একমাস বাদে তাঁর বাবা ভিএস কুণ্ডুর সঙ্গে ঘটল এই ঘটনা
বিকাশের গ্রেফতারির একমাস বাদেই বর্ণিকার বাবা আইএসএস ভিএস কুণ্ডুকে বদলি করা হল ।
একমাস আগেই গোটা দেশ তোলপাড় হয়েছে বর্ণিকাকাণ্ড নিয়ে। রাতের চণ্ডীগড়ে আইএএস আধিকারিকের মেয়ে বর্ণিকাকে পিছু ধাওয়া করে হরিয়ানা বিজেপি প্রধান সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। তার বিরুদ্ধে বর্ণিকা পুলিশে অভিযোগ জানাতেই দেশজুড়ে বিজেপি নেতার এই ছেলের বিরুদ্ধে সরব হন অনেকে।

সেই ঘটনার পর চাপের মুখে পড়ে বিকাশ বারালাকে গ্রেফতার করে পুলিশ। বিকাশের গ্রেফতারির একমাসের মধ্যেই বর্ণিকার বাবা আইএসএস ভিএস কুণ্ডুকে বদলি করা হল । তাঁকে রোহতকের ইউনিভার্সিটি অব পারফরমিং ভিস্যুয়াল আর্টস-এর উপাচার্য হিসাবে বদলি করা হয়। এর আগে তিনি রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মুখ্য়সচিব হিসাবে নিযুক্ত ছিলেন।
এই ঘটনার প্রেক্ষিতে ভিএস কুণ্ডু জানান ,' বদলি নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমার দক্ষতা অনুযায়ী সরকার যেখানে মনে করবে সেখানেই আমাকে যেতে হবে। বদলি আটকাবারও আমি কোনও চেষ্টা করি না।' উল্লেখ্য়, বদলির নির্দেশিকায় যদিও কোনও কারণ বলা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications