আকাশে নানা রঙের খেলা দেখেছেন, কখনও দেখেছেন চাঁদ-গ্রহ-তারাদের মিছিল? তাকিয়ে দেখুন
আকাশে নানা রঙের খেলা দেখেছেন, সে খেলা দেখেছেন মেঘের মেলায়। মেঘমুক্ত রাতের আকাশে তারাদের মেলাও দেখেছেন। কিন্তু দেখেছেন কি আকাশে গ্রহ-তারাদের মিছিল। এবার সেই স্বপ্নের ছবি দেখতে পাবেন আকাশজুড়ে।
আকাশে নানা রঙের খেলা দেখেছেন, সে খেলা দেখেছেন মেঘের মেলায়। মেঘমুক্ত রাতের আকাশে তারাদের মেলাও দেখেছেন। কিন্তু দেখেছেন কি আকাশে গ্রহ-তারাদের মিছিল। এবার সেই স্বপ্নের ছবি দেখতে পাবেন আকাশজুড়ে। গ্রহ-তারাদের মেলা বললেই সবটা বলা হয় না। আকাশে এই মিছিলের মধ্যমণি যে আমাদের চাঁদ।

চাঁদকে মাঝে রেখে একের পর এক গ্রহ-তারাদের মিছিল
চাঁদকে মাঝে রেখে একের পর এক গ্রহ-তারা মিছিল করবে মহাকাশে। সেদিন আর বেশি দূরে নয়। আর মাত্র একটা দিন গেলেই রবিবার রাতের আকাশে দেখবেন মোহময়ী এই দৃশ্য। আপনিও দেখতে পারেন অপরূপ এই মহাকাশকে। রবিবার রাতের মহাকাশ একেবারে অন্য রূপে ধরা দেবে খালি চোখেই।

রবিবার তাই কোনও বাধা নেই আকাশে মিছিল দেখার
শীতের রাতের আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিগত ক-দিন ধরেই আকাশ মেঘে ঢাকা ছিল। তবে শুক্রবার থেকে দিনে রোদের প্রকাশ ঘটেছে। রাতের আকাশও মেঘমুক্ত উজ্জ্বল। উজ্জ্বল সেই আকাশে চন্দ্র-সূর্য-গ্রহ-তারাদের ঝলসানি দেখতে রবিবার তাই কোনও বাধা নেই।
|
একের পর এক উজ্জ্বল আলোর বিন্দুর মিছিল আকাশে
রবিবার চাঁদকে মাঝখানে রেখে মহাকাশে গ্রহ-তারারা মিছিল করবে। একের পর এক উজ্জ্বল আলোর বিন্দু সরে সরে যাবে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এদিন চাঁদ যেমন উজ্জ্বল থাকবে, তেমনই উজ্জ্বল সেই আলোর ছটায় নতুন রূপে ধরা দেবে তারারা। মহাকাশ গবেষকরা জানিয়েছেন আকাশের এক কোণে চাঁদের নেতৃত্বে গ্রহ-তারারা সম্মিলিত হতে চলেছে।

আসলে কী ঘটতে চলেছে মহাকাশে?
আকাশে এই গ্রহ-তারাদের সমাবেশ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকে। ৬ থেকে ১০ ডিসেম্বর একসঙ্গে একই লাইনে তিনটি গ্রহ দেখা দিয়েছে আকাশে। আর ১২ ডিসেম্বর অর্থাৎ রবিবার একসঙ্গে দেখা যাবে পাঁচটি গ্রহকে। আর তাদের মধ্যমণি হবে চাঁদ। নবমীর আধখানা চাঁদের আলো আর তারার সমাবেশে মোহময়ী হয়ে উঠবে আকাশ।

রবিবার রাতের আকাশে একই লাইনে যাদের দেখবেন
মহাকাশ বিজ্ঞানীরা বলেন, রবিবার রাতের আকাশে একই লাইনে দেখা যাবে চাঁদ, বৃহস্পতি, শনি, শুক্র এবং ইউরেনাস ও নেপচুনকে। অন্য তারাদের আনাগোনাও থাকবে ওই সরলরেখায়। খালি চোখেই পৃথিবী থেকে দেখা যাবে গ্রহ, উপগ্রহ এবং তারাদের। রবিবার সূর্যাস্তের পর থেকেই রাতের আকাশে এই মিছিল লক্ষ্যণীয় হবে।

কাদের দেখবেন খালিচোখে, টেলিস্কোপে কাদের
বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার রাতের আকাশে চাঁদের পাশাপাশি বৃহস্পতি, শুক্র, শনিকে দেখা যাবে সম্পূর্ণ খালি চোখেই। আর যদি টেলিস্কোপ হাতে থাকে, তবেই স্পষ্ট দেখা যাবে নেপচুন ও ইউরেনাসকে। এই মিছিলে দেখা যাবে বামন গ্রহ সেরেসকে। মিছিলে থাকবে পাল্লাস নামে গ্রহাণুও। এসব দেখতে হলে মাত্র দুটি শর্ত পালন করতে হবে।

মহাকাশের মোহময়ী রূপ দেখার আশায়
আকাশে চাঁদ-গ্রহ-তারাদের মিছিল দেখতে হলে আকাশ মেঘমুক্ত থাকতে হবে। আর সঙ্গে রাখতে হবে একটি টেলিস্কোপ। তাহলে মিছিলে সমাবিষ্ট সমস্ত গ্রহ-তারাদের দেখতে পাওয়া যাবে। অন্যথায় দেখা যাবে মিছিল, কিন্তু হাতে গোনা কয়েকটি গ্রহ ও পৃথিবীর উপগ্রহ চাঁদ শুধু নজরে পড়বে খালি চোখে। আর আকাশে মেঘ থাকলে কিছুই দেখা যাবে না। মহাকাশের মোহময়ী রূপ থেকে বঞ্চিত থাকবেন সবাই।

আকাশে গ্রহ-তারাদের মিছিলে মহাজাগতিক দৃশ্য
বিজ্ঞানীদের কথায়, আকাশে গ্রহ-তারাদের এই মিছিল সচরাচর দেখা যায় না। অনেক দিন পর গ্রহ-তারারা একই সরলরেখায় আসে, তখনই পরিলক্ষিত হয় এই দৃশ্য। রবিবার সেই মাহেন্দ্রক্ষণ, যখন আকাশে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য। এবার সৌরমণ্ডলের পাঁচটি গ্রহ আর পৃথিবীর উপগ্রহকে একই লাইনে দেখা যাচ্ছে। তার সঙ্গে বামন গ্রহও গ্রহাণুকেও দেখা যাবে একই সরলরেখায়।

মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী থাকার জন্য
এর আগে এই ধরনের গ্রহ ও তারার সমাবেশ আকাশে দেখা গিয়েছিল গত বছর। ২০২০-র জুলাই মাসের ১৯ তারিখে পৃথিবীর আকাশে সমাবিষ্ট হয়েছিল গ্রহ-তারারা। সেবার এই ধরনের মিছিলে শামিল হয়েছিল পাঁচটি গ্রহ। সেই পাঁচটি গ্রহ হল বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। তাদের খালি চোখেই দেখা গিয়েছিল মিছিলে। এবার কিন্তু খালি চোখে দেখা যাবে তিনটি গ্রহ ও উপগ্রহ চাঁদকে। বাকিদের দেখা যাবে টেলিস্কোপের মাধ্যমে। মহাকাশ নিয়ে উৎসাহী মানুষ তাই মুখিয়ে রয়েছেন রবিবার রাতের আকাশে মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী থাকার জন্য।












Click it and Unblock the Notifications