আগ্রহ নেই ডেপুটেশনে! IPS অফিসারদের ঘাটতিতে ধুঁকছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা
আগ্রহ নেই ডেপুটেশনে! IPS অফিসারদের ঘাটতিতে ধুঁকছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা
অফিসারের ঘাটতি নিয়েই চলতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুসারে এবছরে এখনও পর্যন্ত তিনজন আইপিএস (IPS) অফিসার (officer) কেন্দ্রীয় ডেপুটেশনের (Central Deputation) জন্য আবেদন করেছেন। তবে এই অফিসাররা সবাই পুলিশ সুপার পদ মর্যাদার। তবে ডিজি, এডিজি, আইজি, ডিআইজি পদ মর্যাদার কেউই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার জন্য আবেদন করেননি। রাজ্যগুলি আইএএস এবং আইপিএস অফিসারদের ডেপুটেশনে ছাড়ছে না বলেও অভিযোগ কেন্দ্রের।

ফাঁকা রয়েছে ২৬৩ টি পদ
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সারা দেশে আইপিএস পদ মর্যাদার অফিসার থাকার কথা ৪৯০০-এর আশপাশে। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থায় থাকার কথা ৬৫৬ জনে। এই মুহূর্তে ১৭ টি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় ফাঁকা আইপিএস পদের সংখ্যা ২৬৩। এর বেশিরভাগ ডিআইজি ( ৯৪) এবং এসপি (১৩৭) পদ মর্যাদার। তার মধ্যে মাত্র ৩ জন কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার জন্য আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ১৪ সজন আইপিএস কেন্দ্রীয় ডেপুটেশনে যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

নীতি সংশোধন করেছে কেন্দ্র
কেন্দ্রীয় ডেপুটেশনে আধিকারিকদের খরা কাটাতে গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইপিএস অফিসারদের জন্য নীতি সংশোধন করা হয়। বলা হয় ন্যুনতম ১৪ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আইপিএসরা ডিআইজি
স্তরে নিয়োগের জন্য বিবেচিত হবেন। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে সেন্ট্রাল পুলিশ এসট্যাবলিশমেন্ট বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য অফিসারদের মূল্য করা হয়ে থাকে।

প্রধানমন্ত্রীর দফতরের রয়েছেন ১৪ আইপিএস
রাজ্যসভায় সিপিআইএম সাংসদ ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অফিসে রয়েছেন ১৪ জন আইপিএস। গুজরাত ও বিহার থেকে রয়েছেন দুজন করে আইপিএস অফিসার। এছাড়া উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটক, ছত্তিশগড়, সিকিম, মনিপুর, নাগাল্যান্ড এবং এজিএমইউটি থেকে একজন করে আইপিএস অফিসার রয়েছেন।

ঘাটতি রয়েছে আইএএস-এও
সংসদে ডিওপিটির তরফে জানানো হয়েছে ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যে ১৪৭২ টি আইএএস এবং ৮৬৪ টি আইপিএস পদ শূন্য রয়েছে। দেশের আইএএস-এর অনুমোদিত মদের সংখ্যা প্রায় ৬৭০০। সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করা এই অফিসারদের নিয়োগ করে ইউপিএসসি। তারা বিভিন্ন রাজ্য ক্যাডারের অধীনে কাজ করেন। এই অফিসাররা প্রধানত কেন্দ্র ও রাজ্য উভয়ের অধীনেই কাজ করে থাকেন। রাজ্য সরকারগুলিই সাধারণভাবে আইএএস অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠায়। কেন্দ্রের তরফে প্রথাগতভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই আইএএসদের কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য তালিকা তৈরি করা হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications